শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » চার্টার ফ্লাইটগুলো আফগানিস্তানে চলাচলের জন্য তালিবানের প্রতি যুক্তরাষ্ট্রের আহবান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » চার্টার ফ্লাইটগুলো আফগানিস্তানে চলাচলের জন্য তালিবানের প্রতি যুক্তরাষ্ট্রের আহবান
৬৭১ বার পঠিত
বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চার্টার ফ্লাইটগুলো আফগানিস্তানে চলাচলের জন্য তালিবানের প্রতি যুক্তরাষ্ট্রের আহবান

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তালিবানকে আফগানিস্তান ত্যাগের জন্য চার্টার ফ্লাইটগুলোকে অনুমতি দেওয়ার আহ্বান জানান।আমেরিকান নাগরিক ও ঝুঁকিতে থাকা আফগান নাগরিকদের বহনকারী বিমানগুলি মাজার-ই-শরীফ আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়ে আছে বলে জানা গেছে।

জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস-এর সঙ্গে এক সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন, “এখন পর্যন্ত তালিবান চার্টার ফ্লাইট ছাড়ার অনুমতি দিচ্ছে না। তারা দাবি করছে যে কিছু যাত্রীর কাছে প্রয়োজনীয় কাগজপত্র নেই।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস জার্মানির রামস্টেইন এয়ার বেসে বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।৮ সেপ্টেম্বর ২০২১।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস জার্মানির রামস্টেইন এয়ার বেসে বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।৮ সেপ্টেম্বর ২০২১।

যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বলেন,”মূল কথা হল: ঐ চার্টার ফ্লাইটগুলিকে আফগানিস্তান ত্যাগ করার অনুমতি দেয়া প্রয়োজন। আর তারা যাতে সেটা করতে পারে সে জন্য আমরা প্রত্যেকদিন কাজ করে যাবো।”

যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ঝুঁকিতে থাকা আফগান নাগরিকরা উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরীফ বিমানবন্দরে আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে। বহির্গামী ফ্লাইটের কিছু আয়োজক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে এই বিষয়ে যথেষ্ট কাজ না করার অভিযোগ করেছেন।

ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল এক টুইট বার্তায় বলেন, “আমাদের সরকারের বিলম্ব ও নিষ্ক্রিয়তায় আমি গভীরভাবে হতাশ, এমনকি ক্ষুব্ধ। অমার্জনীয় আমলাতান্ত্রিক জটিলতার কারণে আটকে থাকা আমাদের আফগান মিত্রদের এই বিষয়টি নিয়ে জবাবদিহির জন্য প্রচুর সময় পাওয়া যাবে পরে।”

হোয়াইট হাউজে, যখন জিজ্ঞাসা করা হয় যে যুক্তরাষ্ট্র কীভাবে তালিবানকে এ সম্পর্কে আরও কিছু করার জন্য চাপ দিতে পারে, তখন কর্মকর্তারা সীমাবদ্ধতার কথা স্বীকার করেন।বুধবারের সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি বলেন,”ফ্লাইট আটকে রাখার ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নেই। আমরা সেখানে উপস্থিত নেই।”

তবে তিনি বলেন, বেশ কয়েকটি উড়োজাহাজে মুষ্টিমেয় আমেরিকানরা এবং আরও কয়েকশো লোক থাকতে পারে যাদের সনাক্ত করা হয়নি বা যাচাই করা হয়নি এবং তারা কোথায় অবতরণ করবে তা একটি “মৌলিক প্রশ্ন”।

সাকি জিজ্ঞাসা করেন, “আমরা কি শত শত লোক বহনকারী বিমানগুলোকে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে অবতরনের অনুমতি দিতে পারি? আমরা জানিনা না বিমানের ঐ লোকগুলো কারা, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে অবতরণের জন্য কি ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা তা জানিনা।”

আফগানিস্তান ত্যাগ করতে ইচ্ছুক লোকেদের নিরাপদে সরে যাওয়া ও ভ্রমনের স্বাধীনতার যে প্রতিশ্রুতি তালিবান দিয়েছিল তা নিশ্চিত করতে তালিবানের উপর চাপ বাড়ানোর জন্য ওয়াশিংটন আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে।

পররাষ্ট্র দফতর জানায়, সীমান্ত পেরুনোর সুবিধার জন্য যুক্তরাষ্ট্র কতিপয় ব্যক্তি ও তালিবানের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে।

বুধবার ব্লিংকেন এবং মাস আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য অংশীদারদের একটি দল ও মিত্রদের সঙ্গে আলোচনা করেছেন।তালিবান আফগানিস্তান দখলের পর সেখানে মানবিক সহায়তা প্রবাহ অব্যাহত রাখার প্রচেষ্টার বিষয়েও আলোচনা হয়।

শীত আসার আগেই প্রায় ১ কোটি ৮ লক্ষ আফগান জনগণের জন্য খাবার, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য জরুরী সহায়তা প্রয়োজন।জাতিসংঘ ডিসেম্বরের মধ্যে মানবিক কর্মকাণ্ডের জন্য মোট ৬০ কোটি ৬ লক্ষ ডলার চেয়েছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প