শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়া
মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়া
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন আসন্ন কংগ্রেস নির্বাচনে কথিত হস্তক্ষেপের অভিযোগ তোলায় মস্কোয় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। চলতি মাসের শেষ দিকে মার্কিন কংগ্রেসের এ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়ার তলবের কারণে মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভান গতকাল (শুক্রবার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান এবং সেখানে তিনি ২০ মিনিট অবস্থানের পর মন্ত্রণালয় ত্যাগ করেন।
এর আগে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছিল যে, আমেরিকায় কর্মরত রাশিয়ার কয়েকজন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড সমংক্রান্ত জটিলতা সৃষ্টির বিষয়ে আলোচনা করার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার স্মরণে আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে রাশিয়ার এসব সাংবাদিককে অংশগ্রহণের অনুমতি দেয় নি মার্কিন সরকার। কিন্তু দিনের শেষভাগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক টুইটার বার্তায় বলেছেন, নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে আলোচনা করার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 