সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ নতুন দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলো দেড় হাজার কিলোমিটার (৯৩০ মাইল) উড়ে গিয়ে লক্ষ্যস্থলে আঘাত হেনেছে। এগুলো জাপানের ক্ষেপণাস্ত্রগুলোর চেয়েও অনেক বেশি শক্তিশালী।
উত্তর কোরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনি ও রোববার পরীক্ষাগুলো করা হয়। উত্তর কোরিয়ার জলসীমার মধ্যেই ক্ষেপণাস্ত্রগুলো পড়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যে নির্দেশনা দিয়েছে; উত্তর কোরিয়া তা মেনেই এই পরীক্ষা চালিয়েছে।
অর্থনৈতিক ও খাদ্য সংকট পরিস্থিতিতেও উত্তর কোরিয়া অস্ত্র কিংবা ক্ষেপণাস্ত্রের উন্নয়নের ব্যাপারে এগিয়ে রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
কেসিএনএ বলছে, এই ক্ষেপণাস্ত্রগুলো ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ কৌশলগত অস্ত্র’।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বলেছে, এর মধ্য দিয়ে এ বিষয় সামনে আসে যে তারা সামরিক কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া অব্যাহত রেখেছে। উত্তর কোরিয়া এখনো তার প্রতিবেশী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি হিসেবে রয়ে গেছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 