বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্ব সবচেয়ে সংকটকাল অতিক্রম করছে : জাতিসংঘ
বিশ্ব সবচেয়ে সংকটকাল অতিক্রম করছে : জাতিসংঘ
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, নিউইয়র্ক থেকেঃ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ব এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে সংকটকাল অতিক্রম করছে। জাতিসংঘ সাধারণ পরিষদে এক প্রতিবেদনে তিনি এ কথা বলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশন শেষ হওয়ার আগে মহাসচিব তার প্রতিবেদন উপস্থাপন করেন।
জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সদস্য রাষ্ট্রগুলো বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৈশ্বিক সুশাসন জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে। ‘আমাদের সবার সাধারণ অ্যাজেন্ডা: বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ বিষয়ে সদস্য রাষ্ট্রগুলো মহাসচিবের কাছে সুপারিশ করার অনুরোধ জানিয়েছিল।
‘আমাদের সবার সাধারণ অ্যাজেন্ডা’তে অন্তর্ভুক্তিমূলক, আন্তঃসংযুক্ত ও বহুপক্ষের কার্যকর অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ বৈশ্বিক সহযোগিতার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের দর্শন উঠে এসেছে।
জাতিসংঘ মহাসচিবের মতে, বিশ্ব এখন এক ঐতিহাসিক বাঁকে উপনীত হয়েছে।
কোভিড-১৯ মহামারি সতর্ক সংকেত হিসেবে এসেছে, পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত সংকটও ঘনীভূত হচ্ছে। বিশ্ব এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে সংকটকাল অতিক্রম করছে। মানবতা এখন এক চূড়ান্ত পরিস্থিতি অতিক্রম করছে, যেখানে দুটি বিকল্প: হয় ভেঙে পড়ো, নতুবা প্রতিরোধ গড়ে তোলো।
আন্তোনিও গুতেরেস বলেন, আজ আমাদের নেওয়া সিদ্ধান্ত কিংবা সিদ্ধান্ত নিতে ব্যর্থতার ওপরই নির্ভর করছে, পরিস্থিতি আরও ভেঙে পড়বে কিনা এবং ভবিষ্যতে দীর্ঘস্থায়ী সংকটের জন্ম হবে কিনা কিংবা আমাদের জনগণ ও গ্রহের জন্য অপেক্ষাকৃত ভালো আরও টেকসই, শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত হবে কিনা। অগ্রগতি অর্জনে আমাদের অবশ্যই স্বীকার করে নিতে হবে যে মানবতার ভবিষ্যৎ নির্ভর করছে একতা, বিশ্বাস এবং বৈশ্বিক পরিবার হিসেবে একই ধরনের লক্ষ্য অর্জনে আমাদের একসঙ্গে কাজ করার সক্ষমতার ওপর।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 