শিরোনাম:
●   গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ●   নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল ●   বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয় ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ●   তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ●   তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন ●   বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল ●   বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ●   কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ ●   অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ
ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আমেরিকার স্নায়ু যুদ্ধ নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আমেরিকার স্নায়ু যুদ্ধ নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি
৮১৮ বার পঠিত
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমেরিকার স্নায়ু যুদ্ধ নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি

---বিবিসি২৪নিউজ, খান শওকত, যুক্ত রাষ্ট্র নিউইয়র্ক থেকেঃবিশ্ব পরাশক্তি চীন ও আমেরিকার স্নায়ু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেছেন, এই দুই দেশের ভূ-রাজনৈতিক ও সামরিক কৌশলগত প্রতিযোগিতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন জাতিসংঘ মহাসচিব। একই সঙ্গে দেশ দুটির মধ্যে ভেঙে পড়া সম্পর্ক পুনঃস্থাপনে তাদের প্রতি আহ্বানও জানান তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন সামনে রেখে বার্তা সংস্থা এপির মুখোমুখি হন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

সেখানে তিনি কথা বলেন বিশ্ব রাজনীতির নানা গুরুত্বপূর্ণ বিষয়ে। সাক্ষাৎকারে তিনি আলোচনা করেছেন- জলবায়ু সংকট, করোনা মহামারী আর তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েও।

সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব অকপটেই বললেন, চীন-আমেরিকা সম্পর্কের শীতলতায় স্নায়ুযুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। দুই পরাশক্তির মধ্যে স্নায়ুযুদ্ধ বেধে গেলে বিশ্বের জন্য সামাল দেওয়া কঠিন হবে। উদ্বেগ নিয়ে গুতেরেস বলেন, দুই দেশের বিরোধের জেরে বিভক্ত হয়ে পড়বে গোটা বিশ্বই।

তিনি বলেন, চীন আর যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এখন অকার্যকরই বলা যায়। বাণিজ্য-প্রযুক্তির মতো ইস্যুগুলোতে জরুরি ভিত্তিতে আলোচনা প্রয়োজন।

নয়তো দুই অর্থনীতির পক্ষে-বিপক্ষে বিভক্ত হয়ে যাবে বিশ্ব। এতে করে দুই দেশের সামরিক আর ভূরাজনৈতিক কৌশল আরও বিপজ্জনক হতে পারে। তাই যেকোনও মূল্যে এই স্নায়ুযুদ্ধ ঠেকাতে হবে।
মহামারী আর জলবায়ু সংকট মোকাবেলায় ব্যর্থতার জন্য শীর্ষ ধনী দেশগুলোকে দায়ী করেন গুতেরেস। সবার জন্য টিকা নিশ্চিত করতে না পারার দায় দেন বড় অর্থনৈতিক শক্তিগুলোকে।

তাগিদ দেন সমন্বিত পদক্ষেপের। এছাড়া তালেবানের নেতৃত্বে আফগানিস্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।
আফগান ইস্যুতে ভূমিকা কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘ সম্পৃক্ত হলেই রাতারাতি কোনও পরিবর্তন চলে আসবে না। কোনও কোনও দেশের হাজার হাজার সেনা ছিল আফগানিস্তানে। তারা সেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচও করেছে। এরপরও সমাধান হয়নি। এখন জাতিসংঘের মধ্যস্থতায় হঠাৎই একটি অংশগ্রহণমূলক সরকার গঠন হয়ে যাবে না। জাতিসংঘের ক্ষমতা সীমিত। আমাদের মূল দায়িত্ব আফগান জনগণকে মানবিক সহায়তা দেওয়া।

সাক্ষাৎকারে অস্ট্রেলিয়াকে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন দিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের চুক্তি আন্তর্জাতিক রাজনীতিকে আরও জটিল করে তুলবে বলেও মন্তব্য করেন গুতেরেস।



এ পাতার আরও খবর

তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি

আর্কাইভ

গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ