শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দিতে চাই- তালেবান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দিতে চাই- তালেবান
৭১৩ বার পঠিত
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দিতে চাই- তালেবান

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক  ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ করার জন্য এই বিশ্ব সংস্থাকে চিঠি দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে সাংবাদিকদের এ তথ্য জানান।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা চিঠিতে তালেবান বলেছে, গত ১৫ আগস্ট সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পতন হয়েছে এবং বিশ্ব এখন আর তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না।

চিঠিতে জাতিসংঘে নিযুক্ত গনি সরকারের স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাকজাইকে ওই পদ থেকে সরিয়ে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এতে তালেবান আরো বলেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভাষণ দিতে চান।

তালেবানের এ চিঠি নিয়ে জাতিসংঘ মহাসচিবের দপ্তরে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ফারহান হক। তিনি বলেছেন, তালেবানের চিঠিটি সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের বাছাই কমিটিতে পাঠানো হয়েছে।

তালেবানের পক্ষ থেকে আমির খান মুত্তাকি ওই চিঠিতে সই করেছেন এবং এতে মোহাম্মাদ সুহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি করার প্রস্তাব দেয়া হয়েছে।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি
আফগানিস্তানে গৃহযুদ্ধ চলার সময় শাহিন বেশিরভাগ সময় সাংস্কৃতিক তৎপরতা চালিয়েছেন এবং গণমাধ্যমে তার অসংখ্য প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশিত হয়েছে। পশতু ও ইংরেজি সমানভাবে দক্ষ এই কূটনীতিক ১৯৯০’র দশকে তালেবান শাসনামলে কাবুল টাইমস পত্রিকার ব্যবস্থাপনা সম্পদক, জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধি এবং ইসলামাবাদে আফগানিস্তানের উপ রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

২০০১ সালে ইঙ্গো-মার্কিন হামলায় তালেবান সরকারের পতন হওয়ার পর সুহাইল শাহিন তালেবানের ওয়েবসাইটের ইংরেজি ভার্সনের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে তাকে কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরে নিয়োগ দেয়া হয়।

তালেবানের পক্ষ থেকে পাঠানো চিঠি জাতিসংঘের বাছাই কমিটিতে অনুমোদন পেলেও এ সংক্রান্ত প্রক্রিয়া শেষ হতে কয়েকদিন সময় লেগে যাবে। সেক্ষেত্রে তালেবানের পক্ষ থেকে কোনো প্রতিনিধির চলতি বছরের অধিবেশনে ভাষণ দেয়ার সুযোগ নাও হতে পারে বলে কূটনীতিকরা মনে করছেন। তারা বলছেন, সেক্ষেত্রে গনি সরকারের নিয়োগ করা আফগান রাষ্ট্রদূত গোলাম ইসাকজাই-ই আগামী সোমবার আফগানিস্তানের জন্য নির্ধারিত দিনে জাতিসংঘে ভাষণ দেবেন বলে মনে করা হচ্ছে।

এখন পর্যন্ত আফগানিস্তানের তালেবান সরকারকে বিশ্বের কোনো দেশ স্বীকৃতি দেয়নি। আমেরিকা বলেছে, আফগানিস্তান থেকে তার দেশের নাগরিকদের নিরাপদে বের করে আনার জন্য তালেবানের সঙ্গে যোগাযোগ রাখছে ওয়াশিংটন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না