শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশকে ২ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে এডিবি
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশকে ২ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে এডিবি
৮৩০ বার পঠিত
রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশকে ২ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে এডিবি

---বিবিসি২৪নিউজ, নিজস্ব  প্রতিবেদক  ঢাকাঃ দেশে করোনায় বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তুলতে ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২ হাজার ১২৫ কোটি টাকা।

অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির প্রোগ্রাম্যাটিক ৫০ কোটি ডলারের প্রথম সাবপ্রোগ্রামে ২৫ কোটি ডলার অনুমোদন করল এডিবি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির উদ্দেশ্য হলো, কোভিড-১৯ মহামারি থেকে দ্রুত এবং টেকসই পুনরুদ্ধারের সুবিধা ও কর্মসংস্থান সৃষ্টি করা। এজন্য ক্ষুদ্র উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারিত করতে হবে।

এডিবির এ অর্থ আর্থিক সংস্থানের পাশাপাশি কুটির, ক্ষুদ্র্র এবং মাঝারি আকারের উদ্যোক্তাদের পুনরুদ্ধারে সহায়তা করবে।
সংস্থাটি আরও জানায়, এই ঋণ শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোতে সরকারের পরিকল্পিত পাবলিক বিনিয়োগকে সমর্থন করবে এবং অর্থনৈতিক কার্যক্রম এবং অর্থনৈতিক পুনরুদ্ধার করতে সহায়তা করবে।

এটি দেশের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্যগুলোর সঙ্গেও সংযুক্ত এবং ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার বাংলাদেশের অগ্রযাত্রাকে সমর্থন করবে।
এডিবির প্রধান আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ শ্রীনিবাসন জনার্দনম বলেন, এই কর্মসূচির আওতায় বাংলাদেশের আর্থিক সংস্থানকে সরকারের সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামোতে ব্যয় এবং অধিক বিনিয়োগকে অগ্রাধিকার দেবে। প্রোগ্রামটি পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে দক্ষতা বাড়াবে। বিশেষ করে দরিদ্র এবং দুর্বলদের জন্য ক্রেডিট অ্যাক্সেসের অনুকূল পরিবেশ তৈরি করবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ মহামারিতে দেশের ক্ষুদ্র উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বৃহত্তর কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) মাত্র ২৮ শতাংশ আনুষ্ঠানিক ব্যাংক ক্রেডিটের অ্যাক্সেস পায়। সিএমএসএমই এর জন্য ঋণের অ্যাক্সেস বাড়ানো হলে অর্থনীতির এই গুরুত্বপূর্ণ খাতকে রক্ষা করা সম্ভব হবে, যা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে সমর্থন করবে।



এ পাতার আরও খবর

বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?