রবিবার, ৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বাংলাদেশের ৪০ শতাংশ মানুষের জন্য টিকা পাঠবে- বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বাংলাদেশের ৪০ শতাংশ মানুষের জন্য টিকা পাঠবে- বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিবিসি২৪নিউজ, ইইউ প্রতি নিধিঃ ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের ২০ শতাংশ মানুষের জন্য করোনা টিকা পাঠাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। এরপর আরও ৪০ শতাংশ মানুষের জন্য টিকা পাঠাতে সম্মত হয়েছে সংস্থাটি। কোভ্যাক্সের আওতায় এ টিকা পাঠানো হবে।
শুক্রবার (১ অক্টোবর) সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ট্রেডোস আধানম গাব্রিয়েসুসের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বৈঠক হয়। বৈঠক শেষে বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক প্রথম পর্যায়ে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের ২০ ভাগ মানুষের জন্য টিকা পাঠানোর আশ্বাস দিয়েছিলেন। দেশের জনসংখ্যা অনুযায়ী আমরা (বাংলাদেশ) ৪০ ভাগ মানুষের জন্য টিকা পাঠানোর অনুরোধ জানালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পর্যায়ক্রমে ৪০ ভাগ মানুষের জন্য টিকা পাঠাতে সম্মত হন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ডিসেম্বরের মধ্যেই দেশের ২০ ভাগ মানুষের জন্য টিকা পাওয়া সম্ভব হবে। খুব অল্প সময়ই দেশের ৪০ ভাগ মানুষের জন্য আরও টিকা পাওয়া যাবে। এর পাশাপাশি অন্যান্য মাধ্যম থেকেও আমাদের টিকা ক্রয়ের কাজটিও চলমান থাকবে।
গত দেড় বছরে করোনা মোকাবিলায় বাংলাদেশ কি কি উদ্যোগ নিয়েছে তা তুলে ধরলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বাংলাদেশ সরকারের প্রশংসা করেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের কাছে ফাইজার ও মডার্নার টিকা আরও বেশি পরিমাণে পাঠানোর অনুরোধ জানালে তিনি বিষয়টিতে গুরুত্ব দেবেন বলে আশ্বস্ত করেন।




ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার 