শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর নিরাপত্তা ঝুঁকি বাড়ছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর নিরাপত্তা ঝুঁকি বাড়ছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে
৭৭৮ বার পঠিত
সোমবার, ৪ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর নিরাপত্তা ঝুঁকি বাড়ছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে

---বিবিসি২৪নিউজ,বিশেষ  প্রতি বেদক  ঢাকাঃ মুহিবুল্লাহ হত্যাকণ্ডের পর রোহিঙ্গা ক্যাম্পগুলো অশান্ত, অস্থির। নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। এক অজানা ভয় পেয়ে বসেছে রোহিঙ্গাদের। টেকনাফ ও উখিয়ায় ৩৪টি ক্যাম্প রয়েছে। অবৈধ অস্ত্রের আওয়াজে মাঝে-মধ্যেই ক্যাম্প কেঁপে ওঠে। কারা এই অস্ত্র সরবরাহ করছে? কি তাদের উদ্দেশ্য? এটা অনেকটা স্পষ্ট, প্রত্যাবাসন বিরোধীদের হাতেই বেশি অস্ত্র। ক্যাম্পগুলো এখন অনেকটা দ্বিধাবিভক্ত। একপক্ষ যেকোনোভাবে নিজের দেশে ফিরতে চায়। অন্যপক্ষ মনে করে, এভাবে দেশে ফিরলে নতুন করে বিপদ আসতে পারে।

ক্যাম্পের ভেতরে ৯টি গ্রুপ এখন সক্রিয়। এর মধ্যে আছে মাস্টার মুন্না বাহিনী, মৌলভী বাহিনী, রকি বাহিনী, শুক্কুর বাহিনী, আব্দুল হাকিম বাহিনী, সাদ্দাম গ্রুপ, জাকির বাহিনী, নবী হোসেন বাহিনী ও গিয়াস বাহিনী ।মুহিবুল্লাহ ছিলেন প্রত্যাবাসনের পক্ষে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তিনি নিবিড় যোগাযোগ রেখে চলছিলেন।

প্রত্যাবাসনবিরোধী পক্ষের তৎপরতা নিয়ে ক্যাম্পের ভেতরেই নানামুখী আলোচনা। ক্যাম্পের ভেতরে ভীতিকর পরিবেশ তৈরিতে অবৈধ অস্ত্রের রয়েছে মুখ্য ভূমিকা। কথায় কথায় যেকোনো গ্রুপ অস্ত্র তাক করে। মাদক ব্যবসায়ীরাও সক্রিয়। গত চার বছরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ক্ষমতার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। পুলিশের রিপোর্টে এমনটাই বলা আছে। বেসরকারি হিসাবে আরও বেশি। এসব হত্যাকাণ্ডের ব্যাপারে সোচ্চার ছিলেন মুহিবুল্লাহ।

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) তাকে বার কয়েক হুমকিও দিয়েছিল। কিন্তু মুহিবুল্লাহ দমেননি। সাধারণ রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে জনমত তৈরি করছিলেন। অসম্ভব জনপ্রিয় এই রোহিঙ্গা নেতার হত্যাকাণ্ডের পর রোহিঙ্গাদের মধ্যে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। অনেকে অবশ্য আশঙ্কা করছেন, সামনে বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটতে পারে। ধারণা করা হয়, এসব সশস্ত্র গ্রুপের সঙ্গে মিয়ানমারের নিয়মিত যোগাযোগ রয়েছে। মিয়ানমার বরাবরই চায়- ক্যাম্পগুলোর ভেতরে অস্থিতিশীল পরিবেশ জিইয়ে রাখা। তারা বিশ্বকে দেখাতে চায়, রোহিঙ্গারা সন্ত্রাসী।

মুহিবুল্লাহর হত্যাকাণ্ডের পর মিয়ানমারের বেশিরভাগ মিডিয়া কোনো খবরই ছাপেনি। দুটো সংবাদপত্র বার্তা সংস্থার বরাতে খবর ছেপেছে। তাও গুরুত্বহীনভাবে।

গত ৪ বছরে রোহিঙ্গাদের বিরুদ্ধে ২২ ধরনের অভিযোগ এসেছে থানায়। এসব অভিযোগে মামলা হয়েছে ১২৯৮ টি। এতে আসামি করা হয়েছে ২৮৫০ জনকে। এদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক পাচার, মানবপাচার, পুলিশের ওপর হামলাসহ নানা অভিযোগ রয়েছে। ২০২০ সনেই ১৮৪ টি মামলা নথিভুক্ত হয়েছে।

ওদিকে মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের জট এখনও খোলেনি। জানা যায়নি কারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল। ইতিমধ্যেই জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তারকৃত দুইজনকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে। এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন’র অধিনায়ক নাইমুল হক।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প