শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » প্যান্ডোরার বাক্স’ থেকে আরও গোপন তথ্য আসছে!
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » প্যান্ডোরার বাক্স’ থেকে আরও গোপন তথ্য আসছে!
৭৮৪ বার পঠিত
সোমবার, ৪ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্যান্ডোরার বাক্স’ থেকে আরও গোপন তথ্য আসছে!

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ আবারও আলোচনায় আইসিআইজে৷ পানামা পেপার্স, প্যারাডাইস পেপার্সের পর এবার ‘প্যান্ডোরা পেপার্স’ প্রকাশ করেছে তারা৷ বিশ্বের অন্যতম প্রভাবশালী কয়েকজন রাজনীতিবিদ, ধনী ব্যক্তি ও তারকার গোপন সম্পদ ও তথ্য প্রকাশ করেছে তারা৷
এদের মধ্যে বর্তমান ও সাবেক প্রেসিডেন্টসহ ৩৫ জন বিশ্ব নেতার নাম রয়েছে৷ আছে ৯০টিরও বেশি দেশের ৩০০-র বেশি কর্মকর্তার নাম যাদের মধ্যে মন্ত্রী, বিচারক, মেয়র ও সামরিক জেনারেলের নাম৷ এছাড়া ১০০-র বেশি বিলিওনেয়ারের তথ্যও প্রকাশ করেছে অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন আইসিআইজে৷

কর ফাঁকি দিতে ধনী ব্যক্তিদের অফশোর অ্যাকাউন্ট খুলতে সহায়তা দেয় এমন ১৪টি সংস্থার কাছ থেকে প্রায় ২.৯৪ টেরাবাইট তথ্য (এক কোটি ১৯ লাখ ফাইল) পেয়েছিল ‘ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস’ বা আইসিআইজে৷ এরপর সেগুলো যাচাই করতে তারা ডয়চে ভেলের তুর্কি বিভাগসহ বিশ্বের ১১৭টি দেশ ও অঞ্চলের ১৫০টি গণমাধ্যমের ছয়শর বেশি সাংবাদিককে সেই তথ্য নিয়ে কাজ করার সুযোগ দেয়৷ সাংবাদিকরা প্রায় দুই বছর ধরে অনুসন্ধান করার পর প্যান্ডোরা পেপার্স প্রকাশিত হয়েছে৷

জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ, আইভোরি কোস্ট ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী, ইকুয়েডর, কেনিয়া ও গ্যাবনের প্রেসিডেন্টের নাম এসেছে প্যান্ডোরা পেপার্সে৷ আছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, এল সালভেদর, পানামা, প্যারাগুয়ে ও হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টের নাম৷

তারকাদের মধ্যে পপস্টার শাকিরা, ক্রিকেটার শচিন টেন্ডুলকার, স্প্যানিশ ফুটবল কোচ পেপ গুয়ার্দিওলা, ইটালীয় ফুটবল কোচ কার্লো আনচেলোত্তি, আর্জেন্টিনার ফুটবলার আনহেল ডি মারিয়ার নাম জানা গেছে৷

আইসিআইজে বলছে, প্যান্ডোরা পেপার্সে প্রকাশিত ৩৩৬ জন রাজনীতিকের মধ্যে পাকিস্তানের সাত জন, ভারতের ছয় জন, নেপালের একজন ও শ্রীলঙ্কার দুই জন রয়েছেন৷ বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, ক্যানাডা, অস্ট্রেলিয়ার কারও নাম সেখানে নেই৷

তথ্য অনুযায়ী, ২০১৬ সালে আইসিআইজের প্রকাশিত পানামা পেপার্সে প্রায় দেড় ডজন বাংলাদেশির নাম এসেছিল৷ এরপর ২০১৭ সালে একই সংস্থার প্রকাশিত প্যারাডাইস পেপারে মুসা বিন শমসেরসহ আরও দেড় ডজন বাংলাদেশির নাম ছিল৷

প্যান্ডোরা পেপার্সের অন্যতম মিডিয়া পার্টনার ব্রিটেনের দ্য গার্ডিয়ান জানিয়েছে, আগামী কয়েকদিন ধরে গার্ডিয়ানসহ অন্যান্য গণমাধ্যম তাদের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করবে৷ শুরুটা হয়েছে বিশ্বের কয়েকজন ক্ষমতাধর রাজনীতিবিদের তথ্য প্রকশের মধ্য দিয়ে৷



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না