শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
শনিবার, ৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গা : বাংলাদেশের ভাসানচর নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতিসংঘ
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গা : বাংলাদেশের ভাসানচর নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতিসংঘ
৮৬৬ বার পঠিত
শনিবার, ৯ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গা : বাংলাদেশের ভাসানচর নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতিসংঘ

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশের ভাসানচরের শিবিরে থাকা রোহিঙ্গাদের নিয়ে কাজ করতে সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের সাথে আজ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতিসংঘ এবং সমঝোতা অনুযায়ী সেখানে মানবিক কার্যক্রমের সমন্বয় করবে জাতিসংঘ।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় এগার লাখ রোহিঙ্গাদের মধ্যে ১৬৪৫ জনের প্রথম দলটিকে ভাসানচরে নিমিত আশ্রয় শিবিরে নেয়া হয়েছিলো গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

সরকারের লক্ষ্য মোট এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া। কিন্তু জাতিসংঘসহ নানা সংস্থা শুরু থেকেই এর বিরোধিতা করছিলো।বিরোধিতা করেও রাজী হলো কেন জাতিসংঘ
শুরু থেকেই জাতিসংঘসহ আন্তর্জাতিক নানা সংস্থা রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্তের সমালোচনা করে এ থেকে বিরত থাকতে অনুরোধ করেছিলো বাংলাদেশকে।

এমন পটভূমিতে আজ শনিবার ভাসানচরের কার্যক্রমে জাতিসংঘকে যুক্ত করতে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলছেন, অনেক দিন দ্বিধাদ্বন্দ্বে থাকলেও শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নিয়েছে জাতিসংঘ।

তিনি বলেন, এটি যেহেতু বড় বাজেটের ব্যাপার সেজন্য লোকাল এনজিওগুলোই চাইছিলো জাতিসংঘ সম্পৃক্ত হোক।

“লোকাল এনজিওদের যে ফান্ড তারা জানিয়েছে যে তাদের কন্টিনিউ করতে অসুবিধা হবে। যার জন্য রাষ্ট্রদূতরাসহ জাতিসংঘের সংস্থাগুলো ভাসানচার পরিদর্শন করে এবং শেষ পর্যন্ত তারা সমঝোতায় আসে যে ইউএনএইচসিআরকে হ্যান্ডওভার নিতে হবে। ইউএনএইচসিআর, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, আইওএম ও জাতিসংঘ সবাই একসাথে সম্মত হয় যে সেখানে তারা মানবিক সহায়তা দেবে। আজকের পর থেকে ইউএনএইচসিআর সমন্বয় করবে অন্য এজেন্সির সাথে”।

মিস্টার রহমান বলেন, এখন সমঝোতা অনুযায়ী জাতিসংঘ শরণার্থী সংস্থা তহবিল সংগ্রহ করবে আর এখন থেকে পুরো মানবিক কার্যক্রমই তারা সমন্বয় করবে। এর আগে চলতি বছরের মার্চে জাতিসংঘের একটি দল ভাসানচর পরিদর্শনে যায়।

যদিও ততদিনে এক লাখ রোহিঙ্গাকে সেখানে নেয়ার পরিকল্পনার অংশ হিসেবে ১৩ হাজার রোহিঙ্গাকে সেখানে নেয়া সম্পন্ন হয়।

জাতিসংঘ দলটি তিনদিন সেখানে থেকে সবকিছু পর্যবেক্ষণ করেছিলো। পরে অন্য কূটনীতিকরাও সেখানে গেছেন।

কি আছে সেই সমঝোতা স্মারকে
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব মোঃ মহসিন বলেছেন, সবার মূল উদ্দেশ্য হলো মিয়ানমারের নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানো কিন্তু এখানে যতদিন আছে ততদিন কিভাবে তাদের ব্যবস্থাপনা হবে সেটিই উঠে এসেছে সমঝোতা স্মারকে।

“জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের খাদ্য, পুষ্টি, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন, মিয়ানমার কারিকুলাম ও ভাষায় অনানুষ্ঠানিক শিক্ষা ও জীবিকায়নের ব্যবস্থা - এ কাজগুলোই জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় আমরা করবো। আমাদের এক লাখ লোকের বসবাসের শেল্টার আমরা করেছি, ঘর আছে। শুধু এই মেনটেন্যান্সটা করা হবে”।

এ সংবাদ সম্মেলনে জাতিসংঘ শরণার্থী সংস্থার বাংলাদেশে আবাসিক প্রতিনিধি জোহানেস ভান ডে ক্ল বলছেন রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তারা। এক্ষেত্রে যেসব সংস্থা কাজ করছে তাদের সক্ষমতা অর্জন ও কার্যক্রম সম্প্রসারণে তারা সহায়তা করবেন।

“ইউএনএইচসিআর জাতিসংঘের উপস্থিতি সমন্বয় করবে। সুতরাং সব কাজেই তারা থাকবে - সুরক্ষাসহ সব সেবা কার্যক্রমে। এক্ষেত্রে ডব্লিউএফপি প্রধান অংশীদার। কারণ তারা শুধু খাদ্য সহায়তাই দেবে না বরং তারাই মানবিক কার্যক্রমে বড় অংশ দেখবে। তারা লজিস্টিক সাপোর্ট, পরিবহন - এসবও নিয়েও কাজ করবে। অন্য সংস্থাগুলোও হয়তো কাজ করবে। কিন্তু ইউএনএইচসিআর তাদের সবাইকে প্রয়োজন মতো টেকনিক্যাল সাপোর্ট দিতে অঙ্গীকারাবদ্ধ”।

এর আগে গত বছর ডিসেম্বরে জাতিসংঘ ছাড়াও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাও রোহিঙ্গাদের ভাসানচরে নেয়ার বিরোধিতা করে বিবৃতি দেয়। তা ছাড়া পরবর্তীকালে ভাসানচর থেকে কিছু রোহিঙ্গার পালানোর খবরও বাংলাদেশের জন্য বিব্রতকর ছিলো।

‘সরকারের প্রচেষ্টা সবল হলো’

সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলছেন, ভাসানচরে রোহিঙ্গা ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকার যে চেষ্টা করছিলো তাতে জাতিসংঘের আনুষ্ঠানিক অংশগ্রহণ একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেই বিবেচিত হবে।

“যতদিন রোহিঙ্গারা যেতে না পারছে ততদিন তাদের অন্তত জীবন জীবিকা যাতে স্বস্তির হয়, ওরা যাতে মানসিক স্বস্তি নিয়ে থাকতে পারে সেজন্যই হয়তো জাতিসংঘ সম্পৃক্ত হয়েছে-এটাকে আমিও ইতিবাচক অগ্রগতি মনে করি। আমরা চেষ্টা করছি কিন্তু আমাদের চেষ্টার যেহেতু সীমাবদ্ধ আছে সে জায়গায় জাতিসংঘ হাত দিলে তাতে আমাদের প্রচেষ্টা যেমন সবল হবে, আবার ওখানে যারা আছে - তাদের মধ্যেও স্বস্তি আসবে”।

এদিকে সরকার জানিয়েছে এ পর্যন্ত ১৮,০০০ রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হয়েছে।

এক লাখ রোহিঙ্গাকে নেয়ার পরিকল্পনা করে সেখানে নৌবাহিনীর মাধ্যমে ১২০টি গুচ্ছগ্রাম নির্মাণ করা হয়েছে - যাতে প্রায় দেড় হাজার ঘর আর পাঁচ তলা বিশিষ্ট শেল্টার হাউজ আছে আরও একশ বিশটি।

এছাড়া এক লাখ লোকের অন্তত আট মাসের খাদ্য মজুদের ব্যবস্থাও সেখানে করা হয়েছে বলে জানিয়েছে সরকার।



এ পাতার আরও খবর

ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?