শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
সোমবার, ১১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কমিয়েছে ওয়াশিংটন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কমিয়েছে ওয়াশিংটন
৭৪৩ বার পঠিত
সোমবার, ১১ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কমিয়েছে ওয়াশিংটন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকা শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা পাকিস্তানকে সুস্পষ্ট বার্তা দিয়েছেন যে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক কমিয়েছে।

মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান পাকিস্তান সফরের সময় এই বার্তা দিয়েছেন। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ‘দ্যা গার্ডিয়ান’ এ খবর দিয়েছে।

প্রতিবেশী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যায়। বিষয়টিকে আমেরিকা ভালো চোখে দেখছে না; অন্যদিকে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে পাকিস্তান পরিষ্কার অবস্থান নিয়েছে।

দ্যা গার্ডিয়ান বলছে, ইসলামাবাদ সফরের সময় ওয়েন্ডি শেরম্যান আমেরিকা ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে খোলামেলা ভাবে তুলে ধরেছেন। তিনি পাকিস্তান সফরকে খুবই ‘সুনির্দিষ্ট এবং সীমাবদ্ধ উদ্দেশ্যপূর্ণ’ বলে মন্তব্য করেন।

ওয়েন্ডি শেরম্যান বলেন, “আমরা পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরির বিষয়টি আর দেখছি না এবং ভারত-পাকিস্তান দ্বন্দ্বের সেই দিনগুলোতে আমরা ফিরে যেতে আগ্রহী নই।” ইসলাম সফরের সময় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও বৈঠক করতে চান নি মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী।

ভারত সফর শেষে তিনি পাকিস্তানে যান সেখানে আফগানিস্তান ও সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই ইস্যুতে আলোচনা করেন।

এদিকে, পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রীর সফরকে সফল এবং আন্তরিকতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে বলে দাবি করলেও গার্ডিয়ান বলছে ভিন্ন কথা। পাকিস্তানের একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকার খবরে বলা হয়েছে, আমেরিকা ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলছে এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখনো পর্যন্ত ইমরান খানকে ফোন না করায় পাক প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে রয়েছেন। এ প্রেক্ষাপটে মনে করা হচ্ছে, আফগানিস্তান ইস্যুতে ইমরান খানের অবস্থানে অসন্তুষ্ট ওয়াশিংটন।#



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প