শিরোনাম:
●   ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি ●   পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই ●   মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত ●   স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান ●   যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ ●   ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ●   প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড ●   টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ? ●   হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান ●   আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প
ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
BBC24 News
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » নরওয়ে তীর-ধনুকের হামলা নিহত ৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » নরওয়ে তীর-ধনুকের হামলা নিহত ৫
৬৯৪ বার পঠিত
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নরওয়ে তীর-ধনুকের হামলা নিহত ৫

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ নরওয়ের দক্ষিণপূর্বাঞ্চলে তীর-ধনুক নিয়ে এক ব্যক্তির ধারাবাহিক হামলায় ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দেশটির রাজধানী অসলো থেকে ৬৮ কিলোমিটার দূরে কংসবার্গে এ ঘটনা ঘটে।

পুলিশ পরে সন্দেহভাজন হিসেবে ডেনমার্কের ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে দ্রামেন শহরের একটি থানায় নিয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি।

হামলায় তীর-ধনুক ছাড়া অন্য কোনো অস্ত্র ব্যবহৃত হয়েছে কিনা, পুলিশ তা খতিয়ে দেখছে।

স্থানীয় পুলিশ প্রধান ওয়েভিন্দ আস সাংবাদিকদের বলেছেন, “সন্দেহভাজন হামলাকারীকে ধরা হয়েছে। এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তাতে মনে হচ্ছে তিনি একাই এসব হামলা চালিয়েছেন।”

আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছেন, তবে সে সময় তিনি দায়িত্বরত ছিলেন না।

কেন এভাবে তাদের হত্যা করা হল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ বলেছে, তারা ওই ঘটনার তদন্ত শুরু করেছে। এটি ‘সন্ত্রাসী হামলা’ কিনা, তদন্তে তাও খতিয়ে দেখা হবে।

নরওয়েতে ২০১১ সালের পর এমন প্রাণঘাতী হামলা আর ঘটেনি। এক দশক আগে কট্টর ডানপন্থি আন্দ্রেই ব্রেইভিকের সেই হামলায় ৭৭ জন নিহত হয়েছিলেন, যাদের বেশিরভাগই ছিল কিশোর বয়সী।

বুধবারের ঘটনার সময় হামলাকারী কংসবার্গের বড় এলাকাজুড়ে চলাফেরা করেছে বলে পুলিশের ধারণা।

নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ এক সংবাদ সম্মেলনে বলেন, “কংসবার্গ থেকে আজ রাতে যে খবর এসেছে তা আতঙ্কজনক। আমি বুঝতে পারছি, অনেকেই ভীতসন্ত্রস্ত, কিন্তু এখন সবকিছু পুলিশের নিয়ন্ত্রণে আছে।”

এ ঘটনার পর পুলিশ সদস্যদেরকে সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখার নির্দেশ দিয়েছে নরওয়ের পুলিশ অধিদপ্তর।

নরওয়েতে পুলিশ সাধারণত সঙ্গে অস্ত্র রাখে না, তবে প্রয়োজন পড়লে কর্মকর্তারা বন্দুক ও পিস্তল ব্যবহারের অনুমতি পান।

পুলিশ দপ্তর বলেছে, “এটা (অস্ত্র সঙ্গে রাখার নির্দেশ) অতিরিক্ত সতর্কতার অংশ। তবে জাতীয় নিরাপত্তা সতর্কতার মাত্রা পরিবর্তন করার মত কোনো ইঙ্গিত এখনও মেলেনি।



এ পাতার আরও খবর

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি
পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই
মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত
স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না  : ইরানি সেনাপ্রধান স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান
যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড
হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান
আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্কাইভ

পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের