বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » চট্টগ্রামে মা-বাবা ও ছেলেসহ এক পরিবারের ৩ জনকে হত্যা
চট্টগ্রামে মা-বাবা ও ছেলেসহ এক পরিবারের ৩ জনকে হত্যা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ে ঘর থেকে মা-বাবা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে জোরারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড় গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, মোহাম্মদ মোস্তফা (৫৬), তার স্ত্রী জোছনা বেগম (৪৫) ও তাদের ছোট ছেলে আহমেদ হোসেন (২৫)। এ ঘটনায় নিহত মোহাম্মদ মোস্তফার বড় ছেলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়। পুলিশের ধারণা, সম্পত্তির বিরোধে এই হত্যাকাণ্ড হতে পারে।
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবরে পেয়ে নিজ বাড়ি থেকে মোস্তফা হোসেন, তার স্ত্রী ও এক ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। এই সময় রক্তমাখা অবস্থায় নিহত দম্পতির বড় ছেলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। তিন জনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।




ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি 