বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » তাইওয়ানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৬
তাইওয়ানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৬
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ৪১ জন। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
দেশটির দক্ষিণাঞ্চলে কাওসিউং শহরে আজ বৃহস্পতিবার সকালে ১৩ তলা একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা নিয়ন্ত্রণে আনার আগেই অল্প সময়ের মধ্যে আগুন ওই ভবনের বেশ কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে।
তাইওয়ানের সরকারি সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভবনের জানালা দিয়ে আগুন বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা।
অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা বলছেন, অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের বেশির ভাগই ৭ তলা ও ১১ তলার বাসিন্দা। এসব তলায় আবাসিক ভবন ছিল। আর ভবনের একতলা থেকে পাঁচতলা পর্যন্ত বাণিজ্যিক কার্যালয় ছিল। এ কারণে সেখানে নিহতের সংখ্যা কম। তবে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।




গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর 