শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রংপুরে যারা অগ্নিসংযোগ করেছে তারা দুষ্কৃতকারী-স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রংপুরে যারা অগ্নিসংযোগ করেছে তারা দুষ্কৃতকারী-স্বরাষ্ট্রমন্ত্রী
৭৬৮ বার পঠিত
সোমবার, ১৮ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রংপুরে যারা অগ্নিসংযোগ করেছে তারা দুষ্কৃতকারী-স্বরাষ্ট্রমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে যারা অগ্নিসংযোগ করেছে তারা দুষ্কৃতকারী। আমাদের নিরাপত্তার যতো ধরনের ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করেছি।

কিন্তু এই ঘটনাটি আকস্মিকভাবেই দুষ্কৃতকারীরা ঘটিয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর সহায়তায় ৪৫ জনকে আমরা ধরেছি এবং আরও কয়েকজনকে ধরার চেষ্টা করছি।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরের পীরগঞ্জে আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।ঘটনার সূত্রপাত, এক ছেলে কাবা শরীফ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে। ইচ্ছায় দিক বা অনিচ্ছায় বা উদ্দেশ্য প্রণোদিতভাবে হোক স্ট্যাটাস দেওয়া হয়েছে।

এ ধরনের ঘটনায় সবাই কষ্ট পেয়েছে। আমাদের পুলিশ প্রশাসন এ ঘটনা আঁচ করে ছেলেটি যেখানে থাকতো সেখানে অভিযান চালায়। তবে ছেলেটিকে পাওয়া যায়নি। সেই গ্রামটি রক্ষার জন্য সেখানে পুলিশ মোতায়েন ছিল। যারা অগ্নিসংযোগ করেছে তারা দুষ্কৃতিকারী। এই দুষ্কৃতকারীরা তখন এই এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে পীরগঞ্জ থানার রঘুনাথপুর ইউনিয়নের একটি গ্রামের কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে। আমার কাছে যে তথ্য এসেছে সেখানে ২৫টি বাড়িতে আগুন দেওয়া হয়।
দুষ্কৃতকারীরা ৯০ এর বেশি বাড়িঘর লুটপাট এবং ভাঙচুর করেছে জানিয়ে তিনি বলেন, পুলিশ যাওয়ার আগেই এসব করা হয়। রাতেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, এপিবিএন, র‌্যাব, বিজিবি গেছে। আমাদের নিরাপত্তার যতো ধরনের ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করেছি। কিন্তু এই ঘটনাটি আকস্মিকভাবেই দুষ্কৃতকারীরা ঘটিয়ে ফেলেন। সেখানে কোনো জীবনহানী হয়নি। তবে সম্পদহানী হয়েছে, বাড়িঘর পুড়িয়েছে। আমরা মনে করি, এই লোকদের আমরা চিহ্নিত করেছি তাৎক্ষণিকভাবেই। এলাকাবাসীর সহায়তায় ৪৫ জনকে আমরা ধরেছি এবং আরও কয়েকজনকে ধরার জন্য চেষ্টা করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জানেন ইতোমধ্যেই প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যথাযথ ব্যবস্থা নিতে। জেলা প্রশাসন তাদের তাৎক্ষণিক নগদ অর্থ, শাড়ি-কাপড় বিতরণ করেছে। সেখানকার এমপি স্পিকার, তিনিও উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের বাড়ি নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নিদর্শনা দিয়েছেন, যার যা প্রয়োজন হয়, দেওয়া হবে। খুব শিগগিরই আমরা তাদের বাড়ি-ঘর তৈরি করে দেব।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না