শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ফেইসবুক লাইভে স্ত্রী হত্যা, স্বামীর ফাঁসির রায়
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ফেইসবুক লাইভে স্ত্রী হত্যা, স্বামীর ফাঁসির রায়
৬৭৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে ফেইসবুক লাইভে স্ত্রী হত্যা, স্বামীর ফাঁসির রায়

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ফেনীতে ফেইসবুক লাইভে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায় দিয়েছে আদালত।ফেনীর জেলা ও দায়রা জজ বেগম জেবুন্নেছা বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

তাছাড়া আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিচারক।

সাজাপ্রাপ্ত ওবায়দুল হক ভূঁঞা টুটুল (৩৩) ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারাহিপুর এলাকার গোলাম মাওলা ভূঁঞার ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন।

মামলার নথি অনুযায়ী, স্ত্রী তাহমিনা আক্তারকে (২৮) ২০২০ সালের ১৫ এপ্রিল পারিবারিক কলহের জেরে হাত-পা বেঁধে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন টুটুল। হত্যার এ দৃশ্য ফেইসবুকে লাইভে দেখান টুটুল। লাইভে টুটুল সে সময় বলেন, ‘আমার পরিবারকে ব্লাকমেইল করত তাহমিনা। আজ থেকে আমার পরিবার আর ব্লাকমেইলের শিকার হবে না।’ লাইভে এসে টুটুল তার স্ত্রীকে হত্যার জন্য সবার কাছে ক্ষমা চান এবং ঘটনার জন্য নিজেই দায়ী বলে স্বীকার করেন। লাইভে তার মেয়েকে দেখভালের জন্য তিনি সবার কাছে অনুরোধ করেন।

এর আগে করোনাভাইরাস সংক্রমণের শুরুর দিকে রাজধানী ঢাকায় লকডাউন শুরু হলে কাপড়ের দোকানের চাকরি ছেড়ে বাড়ি চলে আসেন টুটুল।

স্ত্রীকে হত্যার পর টুটুল নিজেই ৩৩৩ নম্বরে ফোন করে পুলিশকে তার বাড়িতে যেতে বলেন। হত্যায় ব্যবহৃত দা ও টুটুলের মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

মামলার নথি অনুযায়ী, তাহমিনা আক্তার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের আকদিয়া গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে। বাড়ি থেকে পালিয়ে চট্টগ্রামে বিয়ে করেন ফেনীর টুটুলকে। বিয়ের পর থেকে অভাব-অনটন নিয়ে পরিবারে প্রায়ই ঝগড়া-বিবাদ হত। যৌতুকের জন্য তাহমিনাকে টুটুল নির্যাতন করেন এবং শ্বশুরবাড়ি থেকে কয়েক দফা টাকা নেন। একপর্যায়ে আরও টাকার জন্য চাপ দিলে তাহমিনা দিতে অপরারগতা প্রকাশ করেন।

ওই আদালতের পিপি হাফেজ আহমেদ মামলার নথির বরাতে বলেন, হত্যার দিনই তার বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে ফেনী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ইমরান হোসেন গত বছরের ১১ নভেম্বর আসামি টুটুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত বছরের ১৫ ডিসেম্বর টুটুলের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে। চলতি বছরের ১৩ জানুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় ১৯ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্য নেয় আদালত।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষে দোষী সাব্যস্ত করে আদালত এই সাজা দেয় বলে জানান পিপি।

রায়ে নিহত তাহমিনার বাবা স্বন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা ন্যায় বিচার পেয়েছি। দ্রুত রায় কার্যকর হলে মেয়ের আত্মা শন্তি পাবে। অবিলম্বে রায় কার্যকর হবে এই প্রত্যাশা করছি।”

তবে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছেন তার আইনজীবী আবদুস সাত্তার।

তিনি বলেন, ‘শুধু ১৬৪ ধারায় জবানবন্দির ভিত্তিতে রায় ঘোষণা করা হয়েছে। আমরা ন্যায় বিচার পাইনি। আমরা দ্রুত উচ্চ আদালতে আপিল করব।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প