বুধবার, ২৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » এস-৪০০ ক্ষেপণাস্ত্র ইস্যু ভারতের ওপর নিষেধাজ্ঞা না দিতে বাইডেনের প্রতি আহ্বান
এস-৪০০ ক্ষেপণাস্ত্র ইস্যু ভারতের ওপর নিষেধাজ্ঞা না দিতে বাইডেনের প্রতি আহ্বান
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনলে ভারতের ওপর যাতে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা না হয় সেজন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার দুজন সিনেটর।
তারা বলেছেন, নয়া দিল্লির সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার জন্য ওয়াশিংটন যে প্রচেষ্টা চালিয়ে আসছে, এস-৪০০ ইস্যুতে নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা আবার নসাৎ হয়ে যাবে। এক চিঠিতে ডেমোক্র্যাট দলের সিনেটর মার্ক ওয়ার্নার এবং রিপাবলিকান দলের সিনেটর জন করনিন বলেছেন, ভারতের ওপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ওয়াশিংটন ও নয়া দিল্লির মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠা সহযোগিতা বানচাল হয়ে যাবে।
২০১৭ সালে মার্কিন সরকার একটি আইন পাস করে যাতে বলা হয়েছে, কোনো দেশ রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও গোয়ন্দা তথ্য কিনলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 