শনিবার, ৩০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » যুগ্মসচিব পদোন্নতি পেলেন ২১৩ কর্মকর্তা
যুগ্মসচিব পদোন্নতি পেলেন ২১৩ কর্মকর্তা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ উপ-সচিব থেকে পদোন্নতি পাওয়া যুগ্ম সচিবদের মধ্যে প্রধানমন্ত্রীসহ ১০ মন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং তিনজন জেলা প্রশাসক (ডিসি) রয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৯ অক্টোবর) উপ-সচিব পদমর্যাদার ২১৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে দু’টি প্রজ্ঞাপন জারি করেছে।
অর্থমন্ত্রীর পিএস ফেরদৗস আলম, প্রধানমন্ত্রীর পিএস-২ মনিরা বেগম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর পিএস আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, শিক্ষামন্ত্রীর পিএস আব্দুল আলীম খান, শিল্পমন্ত্রীর পিএস মো. আব্দুল ওয়াহেদ, বস্ত্র ও পাট মন্ত্রীর পিএস পরিতোষ হাজরা, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পিএস সেবাস্টিন রেমা, পররাষ্ট্রমন্ত্রীর পিএস দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর পিএস মো. কায়েসুজ্জামান, তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পিএস মো. আরিফ নাজমুল হাসান পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হয়েছেন।
চুয়াডাঙ্গার ডিসি মো. নজরুল ইসলাম সরকার, নীলফামারীর ডিসি মো. হাফিজুর রহমান চৌধুরী, গাজীপুরের ডিসি এস এম তরিকুল ইসলামকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত ১০ জন কর্মকর্তা রয়েছেন। আর ২০৩ জন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি দপ্তরে কর্মরত আছেন।
নিয়ম অনুযায়ী, পদোন্নতি দিয়ে দেশে কর্মরত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিবদের পদায়ন করা হয়নি।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 