শিরোনাম:
●   নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি ●   মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প ●   বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি ●   দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি ●   ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ●   ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ●   ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে ●   ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান ●   নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » অর্থনীতি | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাজ্যে বিনিয়োগ সম্মেলন
প্রথম পাতা » অর্থনীতি | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাজ্যে বিনিয়োগ সম্মেলন
৮৩৬ বার পঠিত
মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাজ্যে বিনিয়োগ সম্মেলন

---বিবিসি২৪নিউজ,রুপা শামীমা, লন্ডন থেকেঃ  স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলনের মধ্যেই বিদেশি ও প্রবাসীদের বিনিয়োগ আর্কষণের পাঁচ লক্ষ্য নিয়ে যুক্তরাজ্যের দুই শহরে বিনিয়োগ সম্মেলন ও রোড শোর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।

বৃহস্পতিবার লন্ডনে রানী এলিজাবেথের চার্চিল অডিটোরিয়ামে হবে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ’

এরপর ৮ নভেম্বর বাণিজ্যিক শহর ম্যানচেস্টারের সেন্টার কনভেনশন কমপ্লেক্সে হবে ‘রাইজ অব বেঙ্গল টাইগার: ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পোটেনশিয়ালস উইথ দ্য ইউকে’।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) ও বাংলাদেশ হাই কমিশনের এ যৌথ আয়োজনে অংশ নিতে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে যুক্তরাজ্যে পৌঁছেছেন।

প্রবাসী উদ্যোক্তা ও যুক্তরাজ্যের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও যোগ দেবেন বাংলাদেশের এ আয়োজনে।

জলবায়ু সম্মেলন উপলক্ষে বর্তমানে গ্লাসগোতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনারও এ বিনিয়োগ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র রেজাউল করিম বলেন, পাঁচটি কারণে যুক্তরাজ্যে এ বিনিয়োগ মেলা হচ্ছে।

এই মেলার মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ডিং হবে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের তথ্য তুলে ধরা যাবে। দ্বিতীয় লক্ষ্য বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ আনা।

তৃতীয়ত লক্ষ্য বাংলাদেশের অন্যান্য খাতেও বিনিয়োগ নিয়ে আসা, চতুর্থত লক্ষ্য বাংলাদেশের যে ছয় লাখের মত মানুষ যুক্তরাজ্যে থাকে, তাদেরকে বাংলাদেশের পুঁজিবাজারে সম্পৃক্ত করা। আর পঞ্চম লক্ষ্য হল বাংলদেশে কর্মরত যেসব কোম্পানির মূল অফিস যুক্তরাজ্যে, তাদেরকে বাংলাদেশের পুঁজিবাজারে আনা।

রেজাউল করিম বলেন, “আমাদের সাথে এবার বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাচ্ছেন। বাংলাদেশে কেউ বিনিয়োগ করতে এলে যারা সিদ্ধান্ত দেবেন তারা আমাদের সাথে যাচ্ছেন।”

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র মন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক থাকছেন এ সম্মেলনে।বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান মো, কিসমাতুল আহসানও থাকছেন।

বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, “যুক্তরাজ্যে সফর আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সেখান থেকে বাংলাদেশ বরাবরই ভালো বিনিয়োগ পেয়ে থাকে।

“বাংলাদেশের ছয় লাখ মানুষ যুক্তরাজ্যে থাকে। যুক্তরাজ্যের অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে। এই সম্পর্ক যেন আমরা আরো বাড়াতে পারি সেজন্য আমরা চেষ্টা করব।”

এর আগে বাংলাদেশে বিনিয়োগ টানতে দেশের বাইরে আরো তিনটি মেলা করেছে বিএসইসি, যার প্রথমটি হয় গত ফেব্রুয়ারি মাসে দুবাইয়ে।

পরে জুলাই ও অগাস্ট মাসে যুক্তরাষ্ট্রে রোড শো হয়। সর্বশেষ সেপ্টেম্বর মাসে বিনিয়োগ মেলা হয় সুইজারল্যান্ডে।



এ পাতার আরও খবর

নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের
মার্কিন বাণিজ্যচুক্তি কার্যকর করতে উদ্যোগ নেবে না বাংলাদেশ মার্কিন বাণিজ্যচুক্তি কার্যকর করতে উদ্যোগ নেবে না বাংলাদেশ
ট্রাম্পের পাল্টা শুল্ক, বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতে হবে ট্রাম্পের পাল্টা শুল্ক, বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতে হবে
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান
কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ
মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম
ইউরোপের বাজারে পোশাক রপ্তানি ধীরগতি ইউরোপের বাজারে পোশাক রপ্তানি ধীরগতি
নিরাপত্তা উদ্বেগে বিদেশিরা বাংলাদেশে আসতে আগ্রহী না, বিকেএমইএ: উপদেষ্টার দ্বিমত নিরাপত্তা উদ্বেগে বিদেশিরা বাংলাদেশে আসতে আগ্রহী না, বিকেএমইএ: উপদেষ্টার দ্বিমত

আর্কাইভ

মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?