শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘের জলবায়ু সম্মেলন অতিরিক্ত সময় গড়িয়েছে
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘের জলবায়ু সম্মেলন অতিরিক্ত সময় গড়িয়েছে
৮৯১ বার পঠিত
শনিবার, ১৩ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিসংঘের জলবায়ু সম্মেলন অতিরিক্ত সময় গড়িয়েছে

---বিবিসি২৪নিউজ,এম ডি জালালঃ স্কটল্যান্ডের গ্লাসগো থেকেঃ জাতিসংঘের জলবায়ু সম্মেলন অতিরিক্ত সময়ে গড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় পর্দা নামার কথা ছিল সম্মেলনের। কিন্তু বিবিসি জানিয়েছে, ঘড়ির কাঁটা ছয়টা পেরিয়ে যাওয়ার পরও আলোচনা চলছে। আলোচকেরা এখনো চুক্তিতে থাকা কিছু শব্দ নিয়ে যুক্তিতর্ক চালিয়ে যাচ্ছেন। এতে জলবায়ু সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি সময়সীমার মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা মিলিয়ে যাচ্ছে।

তবে একজন আলোচক বিবিসিকে বলেছেন, প্রতিনিধিরা গভীর রাত পর্যন্ত একটি চূড়ান্ত চুক্তি করার চেষ্টা চালিয়ে যাবেন বলে তাঁর বিশ্বাস। প্রয়োজন হলে এ আলোচনা আগামীকাল পর্যন্ত গড়াতে পারে।

কপ জলবায়ু সম্মেলন অতিরিক্ত সময়ে গড়ানোর ঘটনা অস্বাভাবিক কিছু নয়। এর আগেও চূড়ান্ত চুক্তির ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে।

কপের প্রেসিডেন্ট অলোক শর্মা ইতিমধ্যে দুবার সংবাদ সম্মেলন বাতিল করেছেন। শুক্রবার বিকেলে জলবায়ু সম্মেলন নিয়ে তাঁর সংবাদ সম্মেলন আয়োজনের কথা ছিল। কিন্তু আলোচকেরা এখনো যুক্তিতর্ক চালিয়ে যাওয়ার কারণে সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।

জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ-বিষয়ক এক্সিকিউটিভ সেক্রেটারি প্যাট্রিসিয়া এসপিনোসা (মাঝে) ও আরেক সহকর্মীর সঙ্গে। স্কটল্যান্ডের গ্লাসগোয়। গতকাল শুক্রবার।

কপ-২৬ প্রেসিডেন্ট অলোক শর্মা (ডানে) জরুরি বিষয়ে আলোচনা করছেন জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ-বিষয়ক এক্সিকিউটিভ সেক্রেটারি প্যাট্রিসিয়া এসপিনোসা (মাঝে) ও আরেক সহকর্মীর সঙ্গে। স্কটল্যান্ডের গ্লাসগোয়। গতকাল শুক্রবার। ছবি : এএফপি
স্কটল্যান্ডের গ্লাসগোয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন অতিরিক্ত সময়ে গড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় পর্দা নামার কথা ছিল সম্মেলনের। কিন্তু বিবিসি জানিয়েছে, ঘড়ির কাঁটা ছয়টা পেরিয়ে যাওয়ার পরও আলোচনা চলছে। আলোচকেরা এখনো চুক্তিতে থাকা কিছু শব্দ নিয়ে যুক্তিতর্ক চালিয়ে যাচ্ছেন। এতে জলবায়ু সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি সময়সীমার মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা মিলিয়ে যাচ্ছে।

তবে একজন আলোচক বিবিসিকে বলেছেন, প্রতিনিধিরা গভীর রাত পর্যন্ত একটি চূড়ান্ত চুক্তি করার চেষ্টা চালিয়ে যাবেন বলে তাঁর বিশ্বাস। প্রয়োজন হলে এ আলোচনা আগামীকাল পর্যন্ত গড়াতে পারে।

কপ জলবায়ু সম্মেলন অতিরিক্ত সময়ে গড়ানোর ঘটনা অস্বাভাবিক কিছু নয়। এর আগেও চূড়ান্ত চুক্তির ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে।

কপের প্রেসিডেন্ট অলোক শর্মা ইতিমধ্যে দুবার সংবাদ সম্মেলন বাতিল করেছেন। শুক্রবার বিকেলে জলবায়ু সম্মেলন নিয়ে তাঁর সংবাদ সম্মেলন আয়োজনের কথা ছিল। কিন্তু আলোচকেরা এখনো যুক্তিতর্ক চালিয়ে যাওয়ার কারণে সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।

এদিকে, সম্মেলন শেষ হওয়ার আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বিশ্বনেতাদের উদ্দেশ্যে বলেন, ‘এটাই সেই মুহূর্ত।’

লন্ডন শেষে শুক্রবার বিকেলে জনসন আরও বলেন, ‘আলোচকদের চুক্তির বক্তব্য অনুধাবন করতে হবে। আমাদের এতে সম্মত হওয়ার একটি পথ খুঁজে বের করতে হবে। তা না হলে আমরা এটিকে উড়িয়ে দেওয়ার ঝুঁকির মধ্যে পড়ে যাব।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আরও বলেছেন, উন্নয়নশীল বিশ্বকে প্রয়োজনীয় পরিবর্তন করতে সাহায্য করার জন্য আমাদের টেবিলে নগদ অর্থ আরও বেশি করে ঢালতে হবে।

শুক্রবার রাতে কপ-২৬ প্রেসিডেন্ট অলোক শর্মা বলেছেন, রাতে কোনো চুক্তি হচ্ছে না। আগামীকাল পর্যন্ত আলোচনা চালু থাকবে।

জলবায়ু সম্মেলনে যোগ দেওয়া প্রতিনিধিদের কাছে দেওয়া বার্তায় অলোক শর্মা আরও বলেছেন, তিনি ও তাঁর দল মিলে সব পক্ষের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন। পর্যালোচনা করা চুক্তির নথিটি রাতে আবার বিতরণ করা হবে। একই সময়ে আলোচনা চলবে। তিনি আশা করছেন আগামীকাল শনিবার সিদ্ধান্ত গ্রহণ ও সম্মেলন সমাপ্ত করা সম্ভব হবে।

এর আগে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন বলেছেন, তিনি গ্লাসগো জলবায়ু সম্মেলনের ফলাফল সম্পর্কে সতর্কতার সঙ্গে আশাবাদী। শুক্রবার বিকেল পর্যন্ত বড় ছাড় দেওয়া হয়েছে। তবে কিছু দেশ এখনো তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে আটকানোর জন্য এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতিপূরণের জন্য আরও বেশি চাপ দিচ্ছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প