শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

BBC24 News
রবিবার, ১৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতের মনিপুর রাজ্যে মিয়ানমার সীমান্তে হামলায় নিহত ৭
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতের মনিপুর রাজ্যে মিয়ানমার সীমান্তে হামলায় নিহত ৭
৭৪৪ বার পঠিত
রবিবার, ১৪ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের মনিপুর রাজ্যে মিয়ানমার সীমান্তে হামলায় নিহত ৭

---বিবিসি২৪নিউজ,বিধান চন্দ্র মন্ডল, কলকাতা থেকেঃ উত্তর-পূর্ব ভারতের মনিপুরে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের হামলায় একজন সেনা অফিসার, তার স্ত্রী-পুত্র এবং আরো চারজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।

মিয়ানমার সীমান্তের কাছে চূড়াচন্দ্রপুর জেলার প্রত্যন্ত এলাকায় শনিবার এই হামলা চালানো হয়।

বিপ্লব ত্রিপাঠি নামের ওই সেনা অফিসার বর্তমানে আধাসামরিক বাহিনী আসাম রাইফেলসে কর্তব্যরত ছিলেন।

কোন গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার না করলেও মনিপুর পুলিশ সন্দেহ করছে পিপলস লিবারেশন আর্মি নামে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই হামলা চালিয়েছে।

আসাম রাইফেলস জানিয়েছে শনিবার সকালে বাহিনীর ৪৬ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল ত্রিপাঠি যখন তার স্ত্রী ও আট বছরের পুত্রকে নিয়ে একটি সীমান্তবর্তী ছাউনি থেকে ফিরছিলেন, পথেই সেহকান গ্রামে প্রথমে বিস্ফোরণ ঘটায় বিদ্রোহীরা।

বিস্ফোরণের পরেই দু’দিক থেকে এক ৪৭ থেকে গুলি-বৃষ্টি শুরু হয়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় কর্নেল ত্রিপাঠি, তার স্ত্রী-পুত্র ও চার নিরাপত্তারক্ষীর। আহত নিরাপত্তা কর্মীদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সীমান্ত ছাউনিতে গণ-যোগাযোগ অনুষ্ঠান ছিল যেখানে সেনা অফিসারেরা পরিবারকে নিয়ে যেতে পারেন। সেকারণেই তার পরিবারও সঙ্গে ছিল।

স্থানীয় সূত্রগুলি বলছে এর আগে কোন বিদ্রোহী সংগঠন সেনা বা আধাসামরিক বাহিনীর পরিবারের ওপরে আক্রমণ করে নি।কারা চালাল এই হামলা?
মনিপুর পুলিশের সূত্রগুলি বলছে ওই অঞ্চলে সক্রিয় চারটি দল রয়েছে।

তারা সকলে মিলেই এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

যদিও এখনও পর্যন্ত কোন গোষ্ঠীই হামলার দায় স্বীকার করে নি। আবার পুলিশও নিশ্চিত করে কোন সংগঠনের নাম বলে নি।

যদিও পিপলস লিবারেশন আর্মিকে সন্দেহ করা হচ্ছে, তবে আরেকটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন প্রিপাকও এই হামলা চালিয়ে থাকতে পারে বলে মনে করছেন কয়েকজন নিরাপত্তা বিশ্লেষক।

কেন এই সময়ে হামলা?
“প্রিপাকের ওপর একারণে সন্দেহর অবকাশ আছে যে ওরা নভেম্বরের ১২-১৩ তারিখ নাগাদ একটা কালো দিবস পালন করে থাকে,” বলছিলেন উত্তরপূর্ব ভারতের নিরাপত্তা বিশ্লেষক রাজীব ভট্টাচার্য।

“এই গোষ্ঠীগুলি ভারত সরকারের সঙ্গে কোন রকম শান্তি আলোচনায় যায় নি। তাই তারা সবসময়েই হামলার সুযোগ খুঁজতে থাকে। শনিবার সেরকমই সুযোগ পেয়ে হামলা করে দিল,” বলেন তিনি।



এ পাতার আরও খবর

জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা ২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা

আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’