শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আর কত চান খালেদা জিয়া? যা বললেন- প্রধানমন্ত্রী
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আর কত চান খালেদা জিয়া? যা বললেন- প্রধানমন্ত্রী
৭২১ বার পঠিত
বুধবার, ১৭ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আর কত চান খালেদা জিয়া? যা বললেন- প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারাদণ্ডে দণ্ডিত খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, বাকিটা আইনগত ব্যাপার।

গ্লাসগো জলবায়ু সম্মেলন, লন্ডন এবং প্যারিসে সফর শেষে ঢাকায় ফেরার পর বুধবার এই সংবাদ সম্মেলনে দেশের জ্বালানি তেল, পরিবহণ ভাড়া বৃদ্ধি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ দেশের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেয়ার বিষয়ে তার পরিবারের করা আবেদন সম্পর্কে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “আমরা অমানুষ না। অমানুষ না বলেই তাকে অন্তত তার বাসায় থাকার ব্যবস্থাটুকু, নির্বাহী ক্ষমতা আমার হাতে যতটুকু আছে, আমি সেটুকু দিয়ে তাকে বাসায় থাকার, চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বাকিটা আইনগত ব্যাপার। আর কত চান?”

খালেদা জিয়াকে যে বাসায় থাকার সুযোগ দেয়া হয়েছে, বাসায় রেখে চিকিৎসা করতে দেয়া হচ্ছে- এটাই কি বেশি নয়? এমন মন্তব্য করেন তিনি।

এসময় খালেদা জিয়া সম্পর্কে বেশ কিছু অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। বিএনপির সাথে অতীতের তিক্ততা সম্পর্কে নানা কথা বলেন তিনি।

অনেক প্রসঙ্গে উত্তর দিলেও জ্বালানি তেল, বিদ্যুৎ, সারসহ বিভিন্ন খাতে সরকারের দেয়া ভর্তুকি সম্পর্কে তিনি বেশ লম্বা সময় ধরে কথা বলেন।

সম্প্রতি ডিজেলের দাম বৃদ্ধি, সেকারণে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি এবং দ্রব্যমূল্যের উপরে এর প্রভাব নিয়ে বেশ আলোচনা রয়েছে।

সেনিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জ্বালানি তেল, বিদ্যুৎ, সারসহ বিভিন্ন খাত মিলিয়ে সরকারকে বছরে ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়।

শুধু জ্বালানি খাতেই ভর্তুকির পরিমাণ ২৩ হাজার কোটি টাকা।তিনি প্রশ্ন তুলেছেন, “ইতিমধ্যেই এত টাকা আমরা ভর্তুকি দেই। আর কত টাকা ভর্তুকি সরকার দিতে পারবে? বাংলাদেশের নিজের তো কোন সম্পদ নেই।”

তাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়েও প্রশ্ন করা হয়।

তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে আওয়ামী লীগ তার দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছে। দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

তবে তিনি বলেন, “ঘটনাচক্রে কিছু কিছু ঘটনা যখন ঘটে যায়, সাথে সাথে কিন্তু সেটার তদন্ত হয়। অন্যায়ভাবে যদি কেউ কোন ঘটনা ঘটায়, সেটা র‍্যাবই হোক, পুলিশ হোক, যেই হোক, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেয়া হচ্ছে এবং তাদের বিচারও হচ্ছে।”

ইউনিয়ন পরিষদের নির্বাচনে সহিংসতা নিয়ে করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এর আগেও সহিংসতা হয়েছে, এখনো হচ্ছে এবং সেটি তার সরকার চায় না।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প