বুধবার, ১৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাশিয়া ও সিরিয়ার শরণার্থী ফিরিয়ে আনার বিষয়ে সম্মেলন
রাশিয়া ও সিরিয়ার শরণার্থী ফিরিয়ে আনার বিষয়ে সম্মেলন
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ রাজধানী দামেস্কের শরণার্থীদের ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে রাশিয়া এবং সিরিয়ার মন্ত্রী পর্যায়ের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) দামেস্কে অনুষ্ঠিত এই সম্মেলনে জাতিসংঘ, আন্তর্জাতিক রেডক্রস কমিটি এবং অন্যান্য জনকল্যাণমূলক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে অংশগ্রহণকারীরা শরণার্থীদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজেদের ঘর-বাড়িতে ফিরে আসার জন্য গৃহীত ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত আরব দেশটিতে শান্তি পুনঃপ্রতিষ্ঠার বিষয় নিয়েও আলোচনা করা হয়।
সিরিয়ার স্থানীয় প্রশাসন এবং পরিবেশ বিষয়ক মন্ত্রী হোসেইন মাখলুফ বলেন, গতবছর সিরিয়ার শরণার্থীদের ফিরিয়ে আনার বিষয়ে যে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তার ধারাবাহিকতায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশনা অনুসারে এ সম্মেলন অনুষ্ঠিত হলো।
তিনি বলেন, “মিত্রদের সহযোগিতায় এবং সিরিয়ার রাষ্ট্রীয় প্রচেষ্টায় লাখ লাখ শরণার্থী তাদের ঘর-বাড়িতে ফিরে এসেছেন। এজন্য সবাইকে ধন্যবাদ।”
মন্ত্রী মাখলুফ বলেন, ফিরে আসা শরণার্থীদের জন্য সিরিয়ার সরকার সহযোগিতামূলক পরিবেশ দিয়েছে এবং সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত হওয়া স্থানগুলোতে ফিরে আসা লোকজনকে পুনর্বাসিত করার চেষ্টা করছে।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 