শিরোনাম:
●   যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ ●   হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির ●   বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান: ●   রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘ ●   নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু ●   যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির ●   আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ●   ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ●   ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর ●   মক্কা চুক্তির সদস্যদের নিয়ে তেহরানে বৈঠক মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান: ইরানের
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

BBC24 News
শনিবার, ২০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বাইডেনের সঙ্গে কানাডিয়ান এবং মেক্সিকান নেতাদের ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বাইডেনের সঙ্গে কানাডিয়ান এবং মেক্সিকান নেতাদের ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক
৮১৯ বার পঠিত
শনিবার, ২০ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাইডেনের সঙ্গে কানাডিয়ান এবং মেক্সিকান নেতাদের ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক

---বিবিসি২৪নিউজ,খান শওকত, যুক্তরাষ্ট্র থেকেঃ  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কানাডা এবং মেক্সিকোর নেতাদের সঙ্গে বৃহস্পতিবার তাঁর শীর্ষ বৈঠকটি উত্তর আমেরিকা এবং বহির্বিশ্বের সমস্ত সমস্যার সমাধানের জন্য তিন প্রতিবেশী রাষ্ট্রের জন্য একটি সুযোগ ছিল।

মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর কে সাথে নিয়ে তিন সদস্যের শীর্ষ সম্মেলনের আগে, বাইডেন প্রথমে ওভাল অফিসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে আলাদাভাবে সাক্ষাত করেন। এটি ছিল গত পাঁচ বছরের মধ্যে প্রথম কোন শীর্ষ সম্মেলন, যেখানে তিনটি দেশের নেতারা দীর্ঘস্থায়ী সমস্যা যেমন জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং অর্থনৈতিক প্রতিযোগিতার পাশাপাশি নতুন চ্যালেঞ্জ যেমন কোভিড মহামারী নিয়ে আলোচনা করতে মিলিত হয়েছিলেন।

ট্রুডোর সাথে ওভাল অফিসের বৈঠকে বাইডেন বলেন, “আমরা দুটি জাতি হিসেবে একত্রে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধার এবং জলবায়ু সংকট মোকাবেলা করছি এবং গণতান্ত্রিক মূল্যবোধের জন্যও কাজ করছি। “সুযোগ সমতা এবং ন্যায়বিচারের ক্ষেত্রে আমরা সর্বোত্তম অবস্থানে রয়েছি কারণ এগুলো হচ্ছে কানাডিয়ান এবং যুক্তরাষ্ট্রের মূল মূল্যবোধ। সুতরাং, একজন আমেরিকান প্রেসিডেন্টের প্রাপ্তি হিসাবে এটি সবচেয়ে সহজ সম্পর্কগুলির মধ্যে একটি। সেরাগুলির মধ্যে একটি”।

লোপেজ ওব্রাডরের সাথে ওভাল অফিসে পৃথক এক বৈঠকে, বাইডেন জোর দিয়ে বলেন যে দুটি দেশ অভিন্ন অবস্থানে রয়েছে।

এসময় বাইডেন বলেন, “মিস্টার প্রেসিডেন্ট, আমরা আর এ রকম ভাষা ব্যবহার করিনা যে “আমাদের ‘দক্ষিণের বন্ধুরা..” , আমাদের উভয়ের দেশই সমান”।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরে, বাইডেন ট্রাম্প-যুগের অভিবাসী সুরক্ষা প্রোটোকল যা মেক্সিকো প্রোগ্রাম হিসাবে পরিচিত, বন্ধ করে দেন। কিন্তু টেক্সাস এবং মিসৌরি সফলভাবে ফেডারেল সরকারের কাছে এটি পুনরায় চালু করার জন্য মামলা করেছে। মামলার কার্যক্রম আগামী সপ্তাহে শুরু হতে পারে।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের আমেরিকা প্রোগ্রামের সিনিয়র ফেলো রায়ান বার্গ বলেছেন, “যুক্তরাষ্ট্র মনে করে, মেক্সিকো নিরাপত্তার বিষয়ে যথেষ্ট কাজ করছে না। আমি মনে করি, উত্তেজনার এটি একটি সম্ভাব্য কারণ হতে পারে”।

আমেরিকান জনস্বাস্থ্য কোডের বিতর্কিত ৪২ নম্বর ধারাটি যুক্তরাষ্ট্রকে জনস্বাস্থ্য জরুরি অবস্থার সময় ব্যক্তিদের প্রবেশ রোধ করার অনুমতি দেয়। বাইডেন প্রশাসনের যুক্তি, করোনভাইরাস হুমকির কারণে আদেশটি অতি প্রয়োজনীয়।

এছাড়াও, ওয়াশিংটনের কিছু অর্থনৈতিক এবং জলবায়ু নীতি কানাডিয়ানদের উষ্মার কারণ হতে পারে। ট্রুডো বলেছেন, তিনি বাইডেনের বাই আমেরিকান বা আমেরিকান দ্রব্য কিনুন প্রোগ্রামের বিরুদ্ধে অবস্থান নিতে চান।অটোয়া এটিকে সংরক্ষণবাদ বলে মনে করে।

বার্গ বলেন, “এতে কোন সন্দেহ নেই যে, যুক্তরাষ্ট্র-কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে এখনও কিছু সমস্যা রয়েছে,” “সাপ্লাই চেইন নিয়ে সমস্যা আছে, সমস্যা আছে কি-স্টোন এক্সএল নিয়েও। তবে তা বাইডেন প্রশাসন দ্রুত বাতিল করেছে”।



এ পাতার আরও খবর

নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস
স্বামীকে ভুলে ‘প্রেসিডেন্ট’ বলে ফেললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব স্বামীকে ভুলে ‘প্রেসিডেন্ট’ বলে ফেললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আর্কাইভ

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান:
রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘ
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
মক্কা চুক্তির সদস্যদের নিয়ে তেহরানে বৈঠক মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান: ইরানের
ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প