শিরোনাম:
●   ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা ●   কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির ●   বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে ●   বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প ●   বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫ ●   বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম ●   ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা ●   নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি ●   মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট ●   প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
৫১ বার পঠিত
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প

20261025_234536.jpgবিবিসি২৪নিউজ,ডিজিটাল রিপোর্ট: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কড়া সমালোচনার জবাবে তাকে ‘চরম অযোগ্য’ বলে আক্রমণ করেছেন ট্রাম্প। রোববার সামাজিক মাধ্যমে এ কথা বলেন তিনি। ডেমোক্র্যাটদের আক্রমণ করে ট্রাম্প বলেন, ‘তারা আপনাদের সম্পদ লুট করবে এবং দেশের সীমান্ত ধ্বংস করে দেবে।’

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে আবারও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে ডেমোক্র্যাটদের। নিত্যপণ্যের উচ্চমূল্য নিয়ে ক্ষোভ এবং দেশের গতিপথ পরিবর্তনে ট্রাম্পের সদিচ্ছা নিয়ে সংশয়ের কারণে শ্রমজীবী ভোটারদের ওপর রিপাবলিকানদের নিয়ন্ত্রণ দুর্বল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলজুড়ে প্রতিনিধি পরিষদ, সিনেট ও গভর্নর পদে বেশ কয়েকটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

এরই মধ্যে নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাটদের পক্ষে প্রচারে নেমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরান যুদ্ধ এবং নিত্যপণ্যের উচ্চমূল্য নিয়ে ট্রাম্প প্রশাসনকে আক্রমণ করেন তিনি।

গত শনিবার ওহাইও অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে ওবামা বলেন, ‘এই নির্বাচনই আমাদের জন্য প্রশাসনের কিছু নির্বুদ্ধিতা নিয়ন্ত্রণে আনার শেষ সেরা সুযোগ।’ অন্যদিকে, জর্জিয়ায় এক নির্বাচনী সমাবেশে অভিবাসন ও শুল্কনীতির সাফল্য তুলে ধরেন ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমেরিকা এখন স্বর্ণযুগে প্রবেশ করেছে।’

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারণ হবে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে। ফলে ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের বাকি সময়ে তার পরিকল্পনা বাস্তবায়ন কতটা সহজ হবে, তা-ও নির্ভর করবে নির্বাচনের ফলের ওপর। ইতোমধ্যে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার ফ্লোরিডায় স্ত্রী ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন ট্রাম্প।

ওহাইও ও মিশিগান অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ট্রাম্প ও তার মন্ত্রিসভার সদস্যদের সমালোচনা করেন ওবামা। এক পর্যায়ে হোয়াইট হাউসের সাজসজ্জা পরিবর্তনের উদ্যোগ নিয়ে ট্রাম্পকে বিদ্রুপ করেন তিনি। ২০২৪ সালের নির্বাচনে অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে যেসব ভোটার ডেমোক্র্যাটদের প্রত্যাখ্যান করেছিলেন, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ওবামা। তবে তিনি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির জন্য ট্রাম্পকেই দায়ী করেন।

ইরান ও ইউক্রেনের যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় তা কমানোর জন্য ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। জর্জিয়ার পেরি শহরে সমাবেশে অর্থনীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা শুল্ক থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করছি।’ কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানরা জয়ী হলে যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে পাঁচ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতিও আবার দেন ট্রাম্প।

ওহাইওতে ওবামার আক্রমণের লক্ষ্যবস্তু ছিলেন তিনি। ইরান যুদ্ধের সমালোচনা করে ওবামা বলেন, এ সংঘাতের কারণে হরমুজ প্রণালির ওপর তেহরান ভেটো দেওয়ার ক্ষমতা পেয়ে গেছে।

ওহাইওতে ওবামার সমাবেশের উদ্দেশ্য ছিল সাবেক সিনেটর শেরড ব্রাউনের প্রতি সমর্থন জানানো। তিনি বর্তমান রিপাবলিকান সিনেটর জন হাসটেডকে পরাজিত করার জন্য লড়ছেন। অঙ্গরাজ্যটির গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যামি অ্যাকটন।



এ পাতার আরও খবর

মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস
স্বামীকে ভুলে ‘প্রেসিডেন্ট’ বলে ফেললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব স্বামীকে ভুলে ‘প্রেসিডেন্ট’ বলে ফেললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প

আর্কাইভ

ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি
মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র