শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ২১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সুদানে আবদাল্লা হামদকের হাতে ক্ষমতা ফেরাল সেনাবহিনী
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সুদানে আবদাল্লা হামদকের হাতে ক্ষমতা ফেরাল সেনাবহিনী
৭৪২ বার পঠিত
রবিবার, ২১ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুদানে আবদাল্লা হামদকের হাতে ক্ষমতা ফেরাল সেনাবহিনী

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ সুদান থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, সেদেশে উৎখাত হওয়া প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদককে আবার ক্ষমতায় ফিরিয়ে এনেছে দেশটির সেনাবাহিনী।

সুদানে গত মাসে এক সামরিক অভ্যুত্থানে সেনাবাহিনীই তাকে ক্ষমতাচ্যুত করেছিল।রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে মি. হামদক - দেশটির সামরিক নেতাদের সাথে এক চুক্তি স্বাক্ষর করেন, যাতে রাজনৈতিক বন্দীদের মুক্তিদান এবং টেকনোক্র্যাটদের নিয়ে একটি মন্ত্রিসভা গঠনের কথা আছে।

মি. হামদক তার দেশে চলমান সহিংস বিক্ষোভ অবসানেরও আহ্বান জানান।

অবশ্য সুদানের প্রধান বিরোধী জোট এফএফসির একাংশ মি. হামদককে ক্ষমতায় ফিরিয়ে আনার এই চুক্তি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে মি. হামদকের মাথায় বন্দুক ধরে এ চুক্তি করানো হয়েছে। তা ছাড়া রাজধানী খার্তুমসহ দেশটির শহরগুলোতে বিক্ষোভরতদের অনেকে বলছে, সামরিক বাহিনীকে বিশ্বাস করা যায় না।

এর আগে বেসামরিক প্রধানমন্ত্রী আবদাল্লা হামদকের দফতর জানায়, তার চলাচলের ওপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা তুলে নেয়া হয়েছে এবং তার বাড়ির বাইরে নিরাপত্তা বাহিনীর যে লোকেরা পাহারা দিচ্ছিল, তারা চলে গেছে।গত ২৫শে অক্টোবর সামরিক বাহিনী দেশটির বেসামরিক সরকারকে উৎখাত করে দেশে জরুরি অবস্থা জারি করেছিল, এবং তখন থেকে মি হামদক গৃহবন্দী অবস্থায় ছিলেন।

এর প্রতিবাদে যে গণবিক্ষোভ শুরু হয় তাতে এ পর্যন্ত কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে।যে চুক্তিতে ক্ষমতা ফিরে পেলেন মি. হামদক
শনিবার রাতে মি. হামদককে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করার ব্যাপারে সামরিক বাহিনী, বেসামরিক নেতৃবৃন্দ এবং সাবেক-বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে এক সমঝোতা চুক্তি হয়।

এর সঙ্গে জড়িত আলোচকরা জানিয়েছেন, একটি সরকারি ঘোষণায় সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়া হবে। তবে তার আগে জেনারেল আবদেল-ফাত্তাহ আল-বুরহানের ক্ষমতাসীন কাউন্সিলের একটি বৈঠক হবার কথা রয়েছে।

মি. হামদককে উদ্ধৃত করে বলা হচ্ছে যে, দেশে রক্তপাত বন্ধ করার স্বার্থে এই চুক্তির শর্ত তিনি মেনে নিয়েছেন।

অবশ্য দেশটির প্রধান বিরোধী জোট এফএফসি, যারা ২০১৯ সালে ওমর আল-বশিরের পতনের পর সামরিক বাহিনীর সাথে ক্ষমতা ভাগাভাগির একটি চুক্তি করেছিল, তাদের একটি অংশ মি. হামদককে ক্ষমতায় ফিরিয়ে আনার এই নতুন চুক্তি প্রত্যাখ্যান করে। রাজধানী খার্তুম সহ সুদানের অন্যান্য শহরে এখনও বিক্ষোভ চলছে বলে খবর পাওয়া গেছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প