শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » চট্টগ্রাম-মালে সরাসরি নৌ যোগাযোগ-পররাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » চট্টগ্রাম-মালে সরাসরি নৌ যোগাযোগ-পররাষ্ট্রমন্ত্রী
৫৯৮ বার পঠিত
মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম-মালে সরাসরি নৌ যোগাযোগ-পররাষ্ট্রমন্ত্রী

---বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক  ঢাকা: বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিমের এক বৈঠকে এ এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক পর্যালোচনা করেছেন।

তারা দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মত বিনিময় করেন।
বৈঠকে ড. আব্দুল মোমেন বলেন, ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধের জন্য মালদ্বীপকে অত্যন্ত গুরুত্ব দেয় বাংলাদেশ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গত ১৭-১৯ মার্চ মালদ্বীপের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফর বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে ভূমিকা রেখেছে।
বাংলাদেশের জনগণের জন্য ২ লাখ কোভিড-১৯ ভ্যাকসিন উপহার দেওয়ায় তিনি ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান।

উভয় নেতা চট্টগ্রাম ও মালে সরাসরি নৌ যোগাযোগ স্থাপন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য কাজ করতে সম্মত হন। ড. আব্দুল মোমেন ভাইস প্রেসিডেন্টকে মালদ্বীপের বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, মালদ্বীপে বাংলাদেশি প্রবাসী কর্মীরা অর্থনীতিতে আন্তরিকভাবে অবদান রাখছেন। বৈঠকে বাংলাদেশ থেকে বিশেষ পেশাদার ও চিকিৎসক নিয়োগের জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অংশ নেন মালদ্বীপের দু’জন মন্ত্রী এবং পররাষ্ট্র সচিব। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম ঢাকা সফরকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ঢাকা সফরকালে তিনি রাষ্ট্রপতি ও কয়েকজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

সোমবার (২২ নভেম্বর) তিনদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট।



এ পাতার আরও খবর

জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান
প্রবাসীদের মাধ্যমে বিদেশি বিনিয়োগ এলে নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত প্রবাসীদের মাধ্যমে বিদেশি বিনিয়োগ এলে নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত
ভারত বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
চলে গেলেন বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালি চলে গেলেন বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালি

আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’