শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » ওমিক্রন ২৩ দেশে শনাক্ত, ৭০ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » ওমিক্রন ২৩ দেশে শনাক্ত, ৭০ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা
৮১২ বার পঠিত
বুধবার, ১ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওমিক্রন ২৩ দেশে শনাক্ত, ৭০ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা

---বিবিসি২৪নিউজ,স্বাস্থ্য ডেস্কঃ করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন এখন পর্যন্ত ২৩টি দেশে শনাক্ত হয়েছে। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় প্রথম এটি শনাক্ত হয়। এরপর এক এক করে বিশ্বের বিভিন্ন দেশে নতুন এই ধরনটি ছড়িয়ে পড়ছে। 

এদিকে ওমিক্রন প্রথম শনাক্তের পর আফ্রিকার দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করতে থাকে বিভিন্ন দেশ। এখন পর্যন্ত ৭০টি দেশ ওই অঞ্চল থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হলেও এটি প্রথম কোথায় এবং কখন উৎপত্তি হয়েছে এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত যেসব দেশে শনাক্তের খবর পাওয়া গেছে: দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, ব্রাজিল, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, নরওয়ে, পর্তুগাল, সৌদি আরব, স্পেন, সুইডেন ও যুক্তরাজ্য।

ওমিক্রনের বিস্তার ঠেকাতে আফ্রিকা অঞ্চলের বেশ কয়েকটি দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ প্রায় ৭০টি দেশ। যদিও এরই মধ্যে ২৩টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। যেসব ব্যক্তিদের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে তাদের অধিকাংশই সম্প্রতি আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোতে ভ্রমণের ইতিহাস রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, প্রাথমিক পাওয়া তথ্য-প্রমাণ দেখে সংস্থাটি মনে করছে, ওমিক্রনে পুনর্সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে। আর বিজ্ঞানীরা বলেছেন, করোনার বিদ্যমান টিকায় বার বার রূপ বদল করা এই ধরনটি কেমন প্রভাব ফেলবে তা জানার জন্য তিন সপ্তাহ সময় লাগবে।

সংস্থাটি বলেছে, এখন পর্যন্ত ওমিক্রনে সংক্রমিত হয়ে কেউ মারা যায়নি। তবে এই ধরনটির ক্ষেত্রে করোনা টিকা এবং ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে শরীরে যে ইমিউনিটি তৈরি হয়েছে তা কার্যকর হবে কিনা তা জানতে আরও গবেষণার প্রয়োজন আছে। ওমিক্রনে নজিরবিহীন স্পাইক মিউটেশন ঘটেছে। কিছু কিছু ক্ষেত্রে এই পরিবর্তন এমন যে তা পুরো মহামারীর গতিপথ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। সব মিলিয়ে বলা যায়, এটির বৈশ্বিক ঝুঁকি খুব বেশি। 

এদিকে সতর্কতা ও পদক্ষেপ নেওয়ার কথা বলার পাশাপাশি সংস্থাটি আহ্বান জানিয়েছে, নতুন এই ধরনের বিস্তার ঠেকাতে নেওয়া বিধি-নিষেধগুলো যেন যুক্তিসঙ্গত হয়।

অন্যদিকে মঙ্গলবার করোনা টিকা তৈরিকারী কোম্পানি বায়োএনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উগুর শাহিন বলেছেন, টিকা নেওয়া ব্যক্তিরাও ওমিক্রনে আক্রান্ত হতে পারেন। তবে টিকা গুরুতর অসুস্থ হওয়া থেকে সুরক্ষা দিবে। 



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না