রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীনকে কঠোর হুঁশিয়ারি দিল- আমেরিকা
চীনকে কঠোর হুঁশিয়ারি দিল- আমেরিকা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাইওয়ানে যদি বেইজিং কোন রকমের সামরিক আগ্রাসন চালায় তাহলে তাকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে।
তাইওয়ানে চীনা নেতারা সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে উল্লেখ করে বলেন, “আমরা আশা করি চীনের নেতারা বিষয়টি খুবই সতর্কতার সঙ্গে ভাববেন যাতে নতুন কোনো সঙ্কট তৈরি না হয়; আমি মনে করি সামরিক অভিযান চালালে বহু মানুষের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করবে এবং এটি কারো স্বার্থ রক্ষা হবে না।” শুক্রবার ‘রয়টার্স নেক্সট’ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এ মুহূর্তে চীন, আমেরিকা এবং রাশিয়ার মধ্যে অনেক বেশি সামরিক উত্তেজনা বিরাজ করছে। তবে চীন যদি তাইওয়ানে সামরিক অভিযান চালায় তাহলে আমেরিকা সেখানে সরাসরি সেনা পাঠাবে কিনা এমন প্রশ্নের সুনির্দিষ্ট কোনো জবাব দেন নি ব্লিংকেন। তিনি বলেন, “আমরা বহু বছর ধরেই বলে আসছি এবং সুস্পষ্টভাবে বলছি যে, তাইওয়ানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আমরা সব সময় এই প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করব।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 