শিরোনাম:
●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

BBC24 News
সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » অভিনেত্রী জ্যাকুলিন বিমানবন্দরে আটক
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » অভিনেত্রী জ্যাকুলিন বিমানবন্দরে আটক
১১৭৭ বার পঠিত
সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অভিনেত্রী জ্যাকুলিন বিমানবন্দরে আটক

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্কঃ ২০০ কোটি রুপির প্রতারণা মামলার আসামি সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে কয়েক কোটি টাকার উপহার নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। রবিবার দুবাই যেতে চাইলে মুম্বাই বিমানবন্দরে এ অভিনেত্রীকে আটকানো হয়। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির নোটিশের ভিত্তিতে তার দেশত্যাগে বাধা দেয় বিমানবন্দর প্রশাসন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বেশ কিছু দিন ধরে ২০০ কোটি রুপির একটি প্রতারণা মামলা তদন্ত করছে ইডি। সেই মামলায় অভিযুক্ত ব্যক্তির নাম সুকেশ চন্দ্রশেখর। তার সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জ্যাকুলিনের। তাদের একাধিক ঘনিষ্ঠ ছবি ফাঁস হয়েছে সম্প্রতি। দফায় দফায় জ্যাকুলিনকে কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।মামলার তদন্তে বেরিয়ে আসে, সুকেশের কাছ থেকে ৯ লাখ রুপির পার্সিয়ান বিড়াল, ৫২ লাখ রুপির একটি ঘোড়াসহ প্রায় ১০ কোটি রুপির উপহার নিয়েছেন জ্যাকুলিন।

এরপরই জ্যাকুলিনের দেশত্যাগে নিষেধাজ্ঞার নোটিশ দেওয়া হয়। এরইমাঝে রবিবার তিনি দুবাই যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে হাজির হন। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তার। কিন্তু তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি থাকায় ইমিগ্রেশন কর্মীরা আটকে দেয়।

জানা গেছে, শিগগিরই ইডির দিল্লি দপ্তরে নেওয়া হবে জ্যাকুলিনকে। সেখানে আবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ইতোমধ্যে চার্জশিট দাখিল হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিং ও মালবেন্দ্র সিংয়ের পরিবারের সঙ্গে ২০০ কোটি রুপির প্রতারণা করেছিলেন তিনি ও তার স্ত্রী লিনা পাল। সেই মামলায় গ্রেপ্তার হন এ দম্পতি।



আর্কাইভ

বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা