বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতি নিধিঃ নীলফামারীর সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের মনসাপাড়া বউবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে চার জনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে খুলনাগামী মেইল ট্রেনে কাটা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
মৃতরা হলেন- স্থানীয় রেজোয়ান আলীর তিন সন্তান ইমা আক্তার (১২), লিমা আক্তার (৮), মনিনুর রহমান (৬) এবং আনোয়ার হোসেনের ছেলে শামীম (৩৫)।
জানা গেছে, ওই স্থানে রেল লাইন পারাপারের জন্য সেখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছিল। নির্মাণ কাজের একটি ইটের ট্রাক এলে সেটি দেখতে যায় শিশুরা। এ সময় ট্রেন এলে এ দুর্ঘটনা ঘটে। শামীম ওই শিশুদের ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে হতাহতের শিকার হন।
নীলফামারী পুলিশ সুপার মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বউবাজার এলাকায় রেল লাইনে দুজন গেটকিপার নিয়োগের আশ্বাস দেন। পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার অনুরোধ জানান।




পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
বাংলাদেশে ১৪ ভারতীয়কে ঠেলে পাঠাল বিএসএফ
শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া 