শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাইডেন-পুতিন ভিডিও সংলাপে কি কথা হয়েছে?
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাইডেন-পুতিন ভিডিও সংলাপে কি কথা হয়েছে?
৬৩৪ বার পঠিত
বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাইডেন-পুতিন ভিডিও সংলাপে কি কথা হয়েছে?

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ভিডিও সংলাপে বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যু বিশেষ করে ইউক্রেন সীমান্তে চলমান উত্তেজনা প্রসঙ্গে কথা বলেছেন। হোয়াইট হাউজ বলছে, জো বাইডেন প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ সংলাপে ইউক্রেন সীমান্তে ‘রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতার’ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

হোয়াইট হাউজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, “প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ ঘটানোর ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র ও আমাদের ইউরোপীয় অংশীদারদের উদ্বেগের কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, সামরিক উত্তেজনা বেড়ে গেলে আমরা ও আমাদের মিত্ররা অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ অন্যান্য পদক্ষেপ নিয়ে এর কড়া জবাব দেব।”

তবে দুই প্রেসিডেন্টের ভিডিও সংলাপের ব্যাপারে ক্রেমলিনের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

পররাষ্ট্রমন্ত্রীসহ চার কর্মকর্তাকে সঙ্গে নিয়ে পুতিনের সঙ্গে ভিডিও সংলাপ করেন বাইডেন
রাশিয়া গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করেছে; তবে মস্কো দাবি করছে, ইউক্রেনে হামলা চালানোর কোনো ইচ্ছা তার নেই। রাশিয়া আরো বলছে, ইউক্রেনকে ন্যাটো জোটে গ্রহণ করা হবে না-এমন নিশ্চয়তা চায় মস্কো। কিন্তু আমেরিকা এমন নিশ্চয়তা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

হোয়াইট হাউজের বিবৃতিতে আরো বলা হয়েছে, “প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে উত্তেজনা প্রশমন ও কূটনৈতিক তৎপরতায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।”

রাশিয়া ও আমেরিকার দুই প্রেসিডেন্ট ইরানের সঙ্গে ভিয়েনা সংলাপসহ আরো কিছু বিষয়েও আলোচনা করেছেন তবে হোয়াইট হাউজের বিবৃতিতে ইরান সংক্রান্ত আলোচনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?