বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » দেশের প্রত্যেক বিভাগে হবে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী
দেশের প্রত্যেক বিভাগে হবে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদন বাঁকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি বিভাগে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) করা হবে। ইতিমধ্যে দুটি অনুমোদন দেওয়া হয়েছে বাকিগুলো পর্যায়ক্রমে করা হবে। এছাড়া প্রত্যেক উপজেলায় উন্নতমানের স্টেডিয়াম (মিনি স্টেডিয়াম) তৈরি করা হচ্ছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, খেলাধুলার চর্চাটা যেন উপজেলা পর্যায় পর্যন্ত ভালোভাবে হয় সে জন্য প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করে দেওয়া হচ্ছে। যাতে সবাই বারো মাস খেলাধুলা করতে পারে, অনুশীলন করতে পারে। ইউনিয়ন পর্যায় পর্যন্ত নির্দেশনা দিয়েছি প্রতিটা যায়গায় যেন বাচ্চাদের খেলাধুলার সুনির্দিষ্ট যায়গা থাকে।
তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা হয়। মন সুন্দর হয় এবং যারা খেলাধুলা করে একে অপরের সাথে যোগাযোগ হয়। যা চাপ এবং মানসিক গঠনে সহায়তা করে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় খেলাধুলার প্রতি যত্নবান এবং আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে এবারে আমাদের নির্বাচনী ইশতিহার উৎসর্গ করেছি তারুণ্যর শক্তি বাংলাদেশের সমৃদ্ধি। অর্থাৎ তরুণ সমাজকে। আমরা তরুণ সমাজকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।




স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
আজ মহান স্বাধীনতা দিবস, বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী 