শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » অর্থনীতি | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ থেকে বছরে ৫ হাজার কোটি ডলার পাচার: জিএফআই রিপোর্ট
বাংলাদেশ থেকে বছরে ৫ হাজার কোটি ডলার পাচার: জিএফআই রিপোর্ট
বিবিসি২৪নিউজ,অথনৈতিক প্রতিবেদক ঢাকাঃ বৈদেশিক বাণিজ্যের আড়ালে বছরে বাংলাদেশ থেকে গড়ে আট দশমিক ২৭ বিলিয়ন ডলার পাচার হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই)।
বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ছয় বছরে বাংলাদেশ থেকে মোট চার হাজার ৯৬৫ কোটি ডলার পাচার হয়েছে। ডলারের বর্তমান বিনিময় হার ৮৬ টাকা হিসাবে এর পরিমাণ দাঁড়ায় প্রায় সোয়া চার লাখ কোটি টাকা।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত এক দশকে বিশ্বের উন্নয়নশীল ১৩৪টি দেশ থেকে বাণিজ্যের আড়ালে এক দশমিক ছয় ট্রিলিয়ন বা এক লাখ ৬০ হাজার কোটি ডলার পাচার হয়েছে। এই তালিকায় রয়েছে বাংলাদেশও। বাণিজ্যের আড়ালে এভাবে সবচেয়ে বেশি অর্থপাচার করা হয়েছে চীন থেকে। এরপরই তালিকায় আছে পোল্যান্ড, ভারত, রাশিয়া ও মালয়েশিয়া।
১৩৪টি দেশের দেওয়া যেসব তথ্য জাতিসংঘের ডেটাবেজে পাওয়া গেছে, তার ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে জিএফআই। তবে বাংলাদেশের ক্ষেত্রে ২০১৪, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের ডেটা পাওয়া যায়নি।
ফলো করুন-
২০০৯ সালের পর থেকে এভাবে বাণিজ্যের আড়ালে অর্থপাচার বেড়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।




জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের
মার্কিন বাণিজ্যচুক্তি কার্যকর করতে উদ্যোগ নেবে না বাংলাদেশ
ট্রাম্পের পাল্টা শুল্ক, বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতে হবে
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার 