বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জেনারেল সোলাইমানি হত্যায় জড়িত ছিল ইসরাইল
জেনারেল সোলাইমানি হত্যায় জড়িত ছিল ইসরাইল
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইহুদিবাদী ইসরাইলের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল তামির হেইম্যান জানিয়েছেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে ইসরাইলি বাহিনী জড়িত ছিল।
ইসরাইলের গোয়েন্দা ঐতিহ্য ও স্মরণ কেন্দ্র থেকে প্রকাশিত ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল তামির হেইম্যান এই তথ্য জানান।
তিনি বলেন, “আমার চোখে ইরানিরা যেহেতু প্রধান শত্রু সে কারণে জেনারেল সোলাইমানিকে হত্যা করা ছিল আমাদের জন্য একটি বড় অর্জন।”
হেইম্যানের এই বক্তব্য হচ্ছে ইহুদিবাদী ইসরাইলের শীর্ষ পর্যায়ের কোনো সেনা কর্মকর্তার প্রথম স্বীকারোক্তি যার মাধ্যমে নিশ্চিত হলো যে, জেনারেল সোলাইমানি হত্যায় ইহুদিবাদী ইসরাইলের সরাসরি ভূমিকা ছিল। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে জেনারেল সোলাইমানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদী আল-মুহান্দিসকে হত্যা করা হয়।
হামলার পাঁচ দিন পর ৮ জানুয়ারি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন আল-আসাদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় মার্কিন সামরিক ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলার পরে প্রায় দুই বছর পার হলেও এই প্রথম ইসরাইলের পক্ষ থেকে তাদের জড়িত থাকার ব্যাপারে কোনো স্বীকারোক্তি দেয়া হলো।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 