শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » হযরত মোহাম্মদকে অসম্মান করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন: পুতিন
হযরত মোহাম্মদকে অসম্মান করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন: পুতিন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ মহানবী হযরত মোহাম্মদকে (সা.) অবমাননা ও অসম্মান করা মানেই ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করা বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেন, মুসলমানদের নবীকে অবমাননা করাই কি বাকস্বাধীনতা। অন্তত আমি তা মনে করি না। অন্যের ধর্মীয় অনুভূতির প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিৎ।
স্বাধীনতা মানে অন্য ধর্মের প্রতি অবমাননা নয়। সব ধর্মকেই সম্মান করতে হবে।
মস্কোতে বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন। খবর আনাদোলুর।
ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বন্ধের আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট।
এসময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাজি বাহিনীর বিরুদ্ধে যারা লড়াই করেছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানাতে বলেন।
বহুজাতিক ও বহু মতাদর্শের কয়েকটি রাষ্ট্র নিয়ে রাশিয়া গঠন করা হয়। এখানে তাই ভিন্ন ধর্ম ও মতাদর্শের প্রতি সম্মান দেখানো হয়।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 