শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | শিরোনাম | সাবলিড » ‘জ্যাককে’ দেখে অঝোরে কাঁদলেন টাইটানিক নায়িকা “রোজ”
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | শিরোনাম | সাবলিড » ‘জ্যাককে’ দেখে অঝোরে কাঁদলেন টাইটানিক নায়িকা “রোজ”
১৫০১ বার পঠিত
শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘জ্যাককে’ দেখে অঝোরে কাঁদলেন টাইটানিক নায়িকা “রোজ”

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্কঃ টাইটানিকের ‘জ্যাক’ লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে ‘রোজ’ কেট উইন্সলেটের বন্ধুত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। অস্কারজয়ী দুই অভিনয়শিল্পীর বন্ধুত্বে সময় কিংবা দূরত্ব বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এবার প্রিয় বন্ধু লিওনার্দোকে দেখা কান্না থামাতে পারেননি কেট। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধুর লিওনার্দোর সঙ্গে দেখাসাক্ষাৎ নেই কেটের। দীর্ঘ তিন বছর পর লস অ্যাঞ্জেলসে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় তাই কান্নায় ভেঙে পড়েন কেট।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে কেট বলেন, আমি কান্না থামাতে পারছিলাম না। আমি তাকে আমার জীবনের অর্ধেক সময় ধরে চিনি! এমন নয় যে আমি নিউইয়র্ক ছিলাম আর সে লন্ডনে। আমাদের ডিনারে কিংবা কফিশপে দেখা হওয়ার সুযোগ ছিল। আমরা আমাদের দেশ ছাড়তে পারিনি। বিশ্বব্যাপী অনেক বন্ধুত্বের মতো আমরাও করোনার কারণে একে অপরকে ভীষণ মিস করেছি।

১৯৯৭ সালে ব্লকবাস্টার সিনেমা টাইটানিকে প্রথমবারের মতো জুটি বাঁধেন লিওনার্দো ও কেট। এরপর তাদের ২০০৮ সালে রেভোলুশনারি রোড সিনেমায় স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যায়।

টাইটানিকে অভিনয়ের সময় কেটের বয়স ছিল ২১ বছর, লিওনার্দোর বয়স ছিল ২২ বছর। এখন কেটের বয়স ৪৬ আর লিওনার্দোর বয়স ৪৭ বছর। এই মধ্যবয়সে এসেও তাদের বন্ধুত্ব অটুট।

এ ব্যাপারে কেট বলেন, সে আমার বন্ধু, সত্যিকারের ঘনিষ্ঠ বন্ধু। আমাদের বন্ধুত্ব আজীবনের।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না