সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রুশ সীমান্তে ন্যাটো জোটের জবাব দেয়া হবে: পুতিন
রুশ সীমান্তে ন্যাটো জোটের জবাব দেয়া হবে: পুতিন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ পূর্বদিকে ন্যাটো জোটের বিস্তার রাশিয়ার জন্য ভয়াবহ নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। রাশিয়া বলেছে, ন্যাটোর কাছ থেকে নিরাপত্তার গ্যারান্টি আদায় করা এখন মস্কোর জন্য ‘জীবন ও মৃত্যুর’ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ‘রোসিয়া-১’ টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, “গত দুই দশক বা তারও বেশি সময় আগে থেকে তারা [পাশ্চাত্য] আমাদেরকে পদ্ধতিগতভাবে প্রতারিত করে এসেছে। ফলে পরিস্থিতি এমন এক স্থানে এসে ঠেকেছে যেখানে আমাদের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে। এই প্রতারণা এবং পূর্বদিকে ন্যাটোর রাজনৈতিক ও সামরিক অবকাঠামোর বিস্তার অব্যাহত রয়েছে।”
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
পেসকভ বলেন, ইউক্রেন, জর্জিয়া ও মোলদোভাকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করা হলে বিষয়টি ‘জীবন ও মৃত্যু’ হিসেবে গ্রহণ করবে মস্কো। এছাড়া, ইউক্রেনে আরেকটি গৃহযুদ্ধ বিশেষ করে পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলে সংঘর্ষের বিস্তার রাশিয়া মেনে নেবে না।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রোসিয়া-১ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, পূর্বদিকে বিশেষ করে রুশ সীমান্তের দিকে ন্যাটো জোটের বিস্তারের প্রচেষ্টার জবাব দিতে প্রস্তুত রয়েছে তার দেশ। তিনি বলেন, বিভিন্ন প্রক্রিয়ায় এই জবাব দেয়ার সুযোগ রয়েছে এবং তা নির্ভর করছে আমাদের সামরিক বিশেষজ্ঞরা কোন কোন উপায় প্রস্তাব করেন তার ওপর।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 