কোভিড-১৯ শনাক্তের হার বেড়ে ২.১৬ শতাংশ, মৃত্যু ১
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ দেশে করোনাভাইরাস শনাক্তের হার এক শতাংশের নিচে নেমে গেলেও তা আবার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে এই হার দাঁড়িয়েছে ২.১৬ শতাংশে। এর আগের দুই দিন এই হার ছিল যথাক্রমে ১.৫৭ ও ২.০১ শতাংশ। গত এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৩৭৩ জনের। আর মৃত্যু হয়েছে একজনের।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬১ জনের। আর ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জনের শরীরে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৩ জন। করোনা থেকে সুস্থ মোট রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া একজন নারী। তিনি ঢাকা মহানগরীর বাসিন্দা।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।





মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
সংকটের কঠিন মুহূর্তে আমাকে সমর্থন দিয়েছে বিএনপি ও সশস্ত্র বাহিনী: রাষ্ট্রপতি 