শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আগামী সপ্তাহে তীব্র শীত পড়তে পারে
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আগামী সপ্তাহে তীব্র শীত পড়তে পারে
৬৮৬ বার পঠিত
মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামী সপ্তাহে তীব্র শীত পড়তে পারে

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশে জানুয়ারির প্রথম সপ্তাহে শীত জাঁকিয়ে নামতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়া বুধবার উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টির প্রভাব পড়তে পারে রাজধানীতেও।

বর্তমানে দিনে হালকা উষ্ণতা পাচ্ছে দেশের শহর এলাকার মানুষ। উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় শীত থাকলেও তেমন তীব্র নয়। আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েক দিনে তীব্র শীত নামার তেমন আভাস নেই।

যদিও তারাই বলেছিলেন, ডিসেম্বরের এই শেষ সময়ে শৈত্যপ্রবাহ বেড়ে যেতে পারে। প্রতিদিনই তাপমাত্রা কমে শীতের অনুভূতি বেড়ে যেতে পারে। কিন্তু শৈত্যপ্রবাহ দূরে থাক, হালকা উষ্ণতা ফিরে পাচ্ছে মানুষজন।

এদিকে তিন দিন ধরে দেশের উত্তরাঞ্চল ছাড়া আর কোথাও তেমন শীত নেই বলা চলে। শীত না থাকলেও দেশের বেশির ভাগ এলাকায় সন্ধ্যা থেকে পরের দিন ভোর পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা থাকছে। অনেক এলাকার আকাশজুড়ে মেঘের আনাগোনাও আছে।

ফলো করুন-
আবহাওয়াবিদরা বলছেন, দিনে উষ্ণতা আর রাতে মৃদু শীতের এ অনুভূতি আরও দুই দিন থাকতে পারে। আর তাপমাত্রা কমে জাঁকিয়ে শীত নামতে জানুয়ারির প্রথম সপ্তাহ লেগে যেতে পারে বলেও জানান তারা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, ভূমধ্যসাগর থেকে আসা একটি পশ্চিমা মেঘমালা বাংলাদেশের কাছাকাছি অবস্থান করছে। আবার উষ্ণ ও জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাসও দেশের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে। যে কারণে বুধবার থেকে উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির আভাস আছে। দুই-এক দিন এই মেঘ-বৃষ্টি থাকার পর ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না