শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মানবাধিকার লঙ্ঘনে ৩ দেশের বিরুদ্ধে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে - যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মানবাধিকার লঙ্ঘনে ৩ দেশের বিরুদ্ধে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে - যুক্তরাষ্ট্র
৬৮৫ বার পঠিত
রবিবার, ২ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানবাধিকার লঙ্ঘনে ৩ দেশের বিরুদ্ধে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে - যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন যুক্তরাষ্ট্র থেকেঃ  মানবাধিকার লঙ্ঘন ও সাম্প্রতিক সামরিক অভ্যুত্থানের কারণে আফ্রিকার দেশ ইথিওপিয়া, মালি ও গিনির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর ) বলেন, তিনটি দেশকে আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপারচুনিটি (এজিওএ) থেকে বাদ দেওয়া হয়েছে। দেশগুলো এজিওএ-এর সংবিধি লঙ্ঘন করার কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। খবর আলজাজিরার।

ইউএসটিআর জানায়, ইথিওপিয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। এ ছাড়া গিনি ও মালিতে অসাংবিধানিক পন্থায় সরকার পরিবর্তনের বিষয়েও উদ্বিগ্ন ওয়াশিংটন।

তবে এ বিষয়ে আফ্রিকার ওই তিন দেশে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফলো করুন-
ইউএসটিআর বিবৃতিতে জানায়, ইথিওপিয়া, মালি ও গিনি যদি আইনের বিধান পূরণ করে তবে তারা পুনরায় এ চুক্তিতে যোগ দিতে পারবে।

এজিওএ বাণিজ্য আইন সাব-সাহারা অঞ্চলের দেশগুলোকে যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দেয়ে। তবে এক্ষেত্রে তাদের নির্দিষ্ট যোগ্যতা অর্জন করতে হয়। এর মধ্যে অন্যতম হলো— যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাধা দূর করা এবং রাজনৈতিক বহুত্ববাদের দিকে দেশগুলোর অগ্রগতি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নভেম্বরে বলেছিলেন, ইথিওপিয়ার উত্তর অংশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটিকে এজিওএ-এর আওতায় দেওয়া শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বন্ধ করে দেওয়া হতে পারে।

২০২০ সালের নভেম্বর থেকে ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে সংঘাত বেড়েই চলেছে। ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ ও তাইগ্রের নেতাদের মধ্যে মূলত এ সংঘাত।

এ ১৩ মাসে ইথিওপিয়ায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। দুর্ভিক্ষের কবলে পড়েছেন ৪ লাখের মতো মানুষ। সংঘাতের কারণে অস্থিতিশীল হয়ে পড়েছে ওই অঞ্চল।

২০০০ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এজিওএ পাস হয়। ২০২০ সাল পর্যন্ত এজিওএ-এর আওতাভুক্ত ছিল ৩৮টি দেশ।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প