শিরোনাম:
●   ইরানের সঙ্গে ৬ শর্তে আলোচনা বসতে রাজি যুক্তরাষ্ট্র ●   যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ●   ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ●   তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন ●   ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ●   লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা ●   ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ●   বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? ●   উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি ●   ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাজ্য, সাউথ আফ্রিকার জন্য করোনার বিধি শিথিল করলো জার্মানি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাজ্য, সাউথ আফ্রিকার জন্য করোনার বিধি শিথিল করলো জার্মানি
৮১৬ বার পঠিত
মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাজ্য, সাউথ আফ্রিকার জন্য করোনার বিধি শিথিল করলো জার্মানি

---বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধিঃ জার্মানিতে  আসা যাত্রীদের দুই সপ্তাহের কোয়ারান্টিনের নিয়ম তুলে নিয়েছে জার্মানি৷ এমন সময়ে এই সিদ্ধান্ত নেয়া হলো, যখন করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ দাপিয়ে বেড়াচ্ছে পুরো ইউরোপ৷

মঙ্গলবার থেকে বেশ কয়েকটি দেশের ওপর থেকে করোনা সংক্রান্ত কড়াকড়ি বিধিনিষেধ প্রত্যাহার করেছে জার্মানি৷ এর মধ্য়ে ওমিক্রনের উচ্চ সংক্রমণ ঘটছে এমন কিছু দেশের নামও রয়েছে৷

বিধিনিষেধ তুলে নেয়া নয়টি দেশের মধ্য়ে যুক্তরাজ্য ও সাউথ আফ্রিকা ছাড়াও আফ্রিকার দক্ষিণের বেশ কয়েকটি দেশও রয়েছে৷ এসব দেশই ২০২১ সালের শেষ দিকে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট ছড়াতে পারে, এমন তালিকাতে ছিল৷

তবে কোয়ারান্টিনের নিয়ম প্রত্যাহার করা হলেও এসব দেশকে উচ্চঝুঁকির তালিকাতে রাখা হয়েছে৷ এই তালিকার দেশগুলোতে নানা ধরনের বিধিনিষেধ থাকলেও টিকা নেয়া যাত্রীদের জন্য নিয়মে রয়েছে শিথিলতা৷জার্মানির সংক্রামক রোগতত্ত্ব প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউট- আরকেআই ৩০ ডিসেম্বরই জানিয়েছিল যে মঙ্গলবার থেকে ওমিক্রনের কারণে আর কোনো দেশকে উদ্বেগজনক ভ্যারিয়েন্টের তালিকায় যুক্ত করা হবে না৷ ওমিক্রন প্রথম সনাক্ত হয়েছিল সাউথ আফ্রিকায়, এরপর ভ্যারিয়েন্টটি খুব দ্রুতই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে৷ওমিক্রনে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়া দেশগুলোর একটি যুক্তরাজ্য৷ জার্মানির আরো দুই প্রতিবেশী ফ্রান্স ও ডেনমার্কেও উচ্চ হারে ওমিক্রনের সংক্রমণ ঘটছে৷

উদ্বেগজনক ভ্যারিয়েন্টের তালিকায় থাকা দেশগুলোর জন্য টেস্ট বা টিকা থাকলেও যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারান্টিনের নিয়ম ছিল৷ জার্মানির নাগরিক বা বাসিন্দাদের জন্যও এই নিয়ম কার্যকর ছিল৷ অন্যদিকে উচ্চ ঝুঁকির তালিকায় টিকার প্রমাণ দেখাতে পারলে কোয়ারান্টিনে না থাকলেও চলবে৷ টিকা না নেয়া যাত্রীদের ১০ দিন কোয়ারান্টিনে থাকতে হবে, তবে টেস্টে নেগেটিভ রেজাল্ট এলে তা পাঁচদিনে নেমে আসবে৷

নভেম্বর এবং ডিসেম্বরের শুরুর দিকে ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছিল জার্মানি৷ বিশেষ করে টিকা না নেয়াদের জন্য এসব বিধি বেশ কঠোর ছিল৷ তাতে কাজও হয়েছিল৷ সংক্রমণ বেশ কমিয়ে আনা সম্ভব হয়েছিল৷ তবে আরকেআই-এর পরিসংখ্যান বলছে, এখন সংক্রমণ আবার ধীরে ধীরে বেড়ে চলেছে৷

এখন পর্যন্ত পাওয়া বিভিন্ন তথ্যে জানা যাচ্ছে যে ওমিক্রন আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় শরীরে কম ক্ষতিকর প্রভাব ফেলে৷ কিন্তু এই ভ্যারিয়েন্টের সংক্রমণ হার অনেক বেশি হওয়ায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে চলেছে, যা পুরো স্বাস্থ্যখাতে প্রভাব ফেলতে পারে৷

জার্মানির প্রায় ৪০ শতাংশ মানুষ এরই মধ্য়ে বুস্টার ডোজও পেয়ে গেছেন৷ সবশেষ তথ্য বলছে বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধেও কার্যকর৷ তবে এখনও ২৫ শতাংশ মানুষ কোনো টিকার এক ডোজও নেননি৷



এ পাতার আরও খবর

ইরানের সঙ্গে ৬ শর্তে আলোচনা বসতে রাজি যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ৬ শর্তে আলোচনা বসতে রাজি যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
ইরানে সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড ইরানে সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের

আর্কাইভ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া