মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ
বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ
বিবিসি২৪নিউজ, অনলাইন ডেস্কঃ বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম। বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২১’ শীর্ষক প্রতিবেদন আজ মঙ্গলবার সকালে প্রকাশ করা হয়েছে। সেই প্রতিবদনে প্রকাশিত তালিকার নিচ থেকে ১৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। তালিকার ওপর থেকে ১৪৭তম অবস্থানে বাংলাদেশ।এ তালিকায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলো রয়েছে নিচের দিকে। গতবার নিচ থেকে বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। অর্থাৎ এবার দুর্নীতির ধারণা সূচকের বাংলাদেশের অবস্থান এক ধাপ এগিয়েছে। সূচকে বাংলাদেশ ১০০ স্কোরের মধ্যে পেয়েছে ২৬। একই স্কোর ছিল ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে।
সূচক অনুযায়ী কম দুর্নীতি হয়েছে ডেনমার্কে। এরপরই অবস্থান ফিনল্যান্ডের। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে দক্ষিণ সুদানে। এরপরই আছে সিরিয়ার অবস্থান। তৃতীয় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে সোমালিয়ায়। প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশের এ অবস্থা হতাশাজনক।




৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম 