মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইন্দোনেশিয়ায় দুই গ্যাংয়ের সংঘর্ষ- অগ্নিসংযোগ, নিহত ১৯
ইন্দোনেশিয়ায় দুই গ্যাংয়ের সংঘর্ষ- অগ্নিসংযোগ, নিহত ১৯
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়াতে একটি কারাওকে বারে অগ্নিসংযোগের ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এলাকার দুই প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের পর বারটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওয়েস্ট পাপুয়ার সোরং শহরের পুলিশ কর্মকর্তাদের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।
সোরং পুলিশের এক কর্মকর্তা বলেন, দুই প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে সংঘাত চলার সময় এক ব্যক্তিকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করা হয়। এরপর বারটিতে আগুন ধরিয়ে দেওয়া হলে ভেতরে আটকা পড়েন ১৮ জন।
ওয়েস্ট পাপুয়া পুলিশের মুখপাত্র অ্যাডাম এরউয়িনি মেট্রোটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিভিন্ন শহরে তরুণদের মধ্যে সংঘর্ষের ঘটনা স্বাভাবিক। তবে সংঘর্ষকে কেন্দ্র করে এত প্রাণহানির ঘটনা এবারই প্রথম।
অ্যাডাম আরও বলেন, এ অগ্নিসংযোগের ঘটনায় এখনো তদন্ত চলছে।




জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান:
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির 