শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | স্বাস্থ্যকথা »
রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়া জেলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে একবছরে ৪৪১টি মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। এরমধ্যে ৩১৩টি মরদেহ ছিল আত্মহত্যার। চিকিৎসাকরা জানিয়েছেন, হত্যা, আত্মহত্যা, দুর্ঘটনার মতো যেকোনো অপমৃত্যু বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত করা হয়ে থাকে।  ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গ সূত্রে জানা যায়, ২০২১ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪৪১টি মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। এরমধ্যে বিষপানে আত্মহত্যার ১৫৮টি, ফাঁসিতে ঝুলে আত্মহত্যা ১৫৫টি, বিভিন্ন ভাবে হত্যাকাণ্ডের ৫১টি, অজ্ঞাত ৪৯টি, সড়ক দুর্ঘটনায় ১৫টি, স্ট্রোকে মৃত্যুতে সন্দেহ ৬টি, পানিতে ডুবে ৬টি ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ফরেনসিক বিভাগ না থাকায় কর্তৃপক্ষ ময়নাতদন্তের জন্য ৫ জন চিকিৎসককে নিয়োজিত রেখেছে। তিনি আরও জানান, মর্গে প্রয়োজনীয় সকল সুবিধা আছে। তবে মর্গের পাশে একটি শৌচাগার করে দিলে সুবিধা হতো।এ বিষয়ে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহীদুজ্জামান জানান, আসলে ফরেনসিক বিভাগের চিকিৎসকরা ময়নাতদন্ত করে থাকেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোনো মেডিকেল কলেজ নেই। ফরেনসিক বিভাগ না থাকায় আমাদের চিকিৎসকরা এই দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু তারা একজনও এই কাজের জন্যে সার্টিফাইড নন। এনিয়ে আমাদের চিকিৎসকদের বেগ পেতে হচ্ছে। যখন ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হবে, তখন সেখানে ফরেনসিক বিভাগে এই ময়নাতদন্তগুলো করা হবে।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প