শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভূমধ্যসাগরে মারা যাওয়া ৭ বাংলাদেশির পরিচয় মিলেছে
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভূমধ্যসাগরে মারা যাওয়া ৭ বাংলাদেশির পরিচয় মিলেছে
৮৬৫ বার পঠিত
রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভূমধ্যসাগরে মারা যাওয়া ৭ বাংলাদেশির পরিচয় মিলেছে

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে ঠাণ্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশির নাম জানা গেছে।

তারা হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, একই উপজেলার পিয়ারপুর গ্রামের জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল, মাদারীপুর সদর উপজেলার বাপ্পী, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাজ্জাদ এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাইফুল।

শনিবার ইতালির বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ জানুয়ারি ওই ঘটনায় যারা প্রাণে বেঁচে গেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন দূতাবাসের শ্রমকল্যাণ বিভাগের কাউন্সিলর এরফানুল হকসহ বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা। তাদের মাধ্যমেই জানা গেছে মৃতদের নাম-পরিচয়।

ভূমধ্যসাগর পাড়ি দেওয়া নৌকাটি ২৫ জানুয়ারি ল্যাম্পেডুসা দ্বীপে পৌঁছানোর সময় অতিরিক্ত ঠাণ্ডায় অভিবাসনপ্রত্যাশী ওই সাত বাংলাদেশির মৃত্যু হয়।

ইতালির উপকূলরক্ষীরা রাতে নৌকাটিকে ল্যাম্পেডুসার কাছে ল্যাম্পোনি উপকূলের ১৮ মাইল (২৯ কিলোমিটার) দূরে দেখতে পান।

ল্যাম্পেডুসা দ্বীপের মেয়র সালভাতোরে মার্টেল্লো বলেছিলেন, ওই নৌকায় মোট ২৮০ জন ছিলেন, তাদের বেশিরভাগই বাংলাদেশ এবং মিশর থেকে আসা।

কিন্তু মারা যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে কোনো ধরনের ট্র্যাভেল ডকুমেন্ট না থাকায় তাদের পরিচয় শনাক্ত করতে জটিলতা তৈরি হয়।

ইতালি কর্তৃপক্ষের কাছ থেকে তাদের পরিচয় জানতে না পেরে এরফানুল হকসহ বাংলাদেশ দূতাবাসের দুই কর্মকর্তা ল্যাম্পেডুসা দ্বীপের হটস্পট ক্যাম্পে যান। স্থানীয় পুলিশের উপস্থিতিতে উদ্ধার পাওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন তারা।

উদ্ধার পাওয়া ব্যক্তিরা তাদের জানান, একজন ছাড়া বাকি সবারই পরিচিত কেউ না কেউ আছে বেঁচে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে। সেই হিসাবে মৃতদের পরিবার খবর পেয়ে যাওয়ার কথা।

---দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার মরদেহ সরকারি খরচে দেশে পাঠানোর জন্য মৃতদের পরিচয় নিশ্চিত হওয়া প্রয়োজন।

সেজন্য পরিবারের সদস্যদের নিজ নিজ জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ইমেইলে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

ইতালি হাজারো অভিবাসনপ্রত্যাশী এবং আশ্রয়প্রার্থীদের ইউরোপে ঢোকার একটি প্রধান রুট। গত কয়েক মাসে এই পথে নৌকায় করে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা বেড়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, এ বছর পর্যন্ত ২৪ জানুয়াররি পর্যন্ত ইতালির বন্দরগুলোতে পৌঁছেছে ১ হাজার ৭৫১ জন অভিবাসনপ্রত্যাশী।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না