রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক মহলে চিঠি পাঠাচ্ছে সরকার-পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক মহলে চিঠি পাঠাচ্ছে সরকার-পররাষ্ট্রমন্ত্রী
বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও লবিস্ট গ্রুপের কার্যক্রমের প্রেক্ষিতে সরকার আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে চিঠি পাঠাচ্ছে সরকার। তিনি বলেন, চিঠিতে আমরা দেশের অবস্থা তুলে ধরেছি।
রোববার মিরপুর ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ১৬তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও লবিস্ট গ্রুপের কার্যক্রমের প্রেক্ষিতে সরকার আন্তর্জাতিক সংস্থার কাছে চিঠি পাঠাচ্ছে। আমরা বিভিন্ন মিশনকেও চিঠি দিচ্ছি। আমরা একটি ব্রিফিং তৈরি করেছি, সেটা পাঠাচ্ছি।
তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার ফলে কেউ কেউ জোর পেয়েছেন। এটা নিয়ে ব্যক্তি বিশেষ লেখালেখিও করছেন। তবে আমরা আমাদের অবস্থান তুলে ধরতে চাই।
এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিয়মিত বৈঠক হয়। আমরা এটা নিয়ে প্রায়ই বৈঠক করি।
দেশের বিরুদ্ধে লবিংয়ের জন্য বিএনপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, কী ব্যবস্থা নেওয়া উচিত সেটা আপনারাই ঠিক করেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 