বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মার্কিন বিমান হামলায় আইএস প্রধান নিহত
মার্কিন বিমান হামলায় আইএস প্রধান নিহত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল কুরাইশি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছেন।
বাইডেন এক বিবৃতিতে বিশেষ অভিযানে নিয়োজিত বাহিনীকে ধন্যবাদ জানান। অভিযান শেষে সবাই নিরাপদে দেশে ফিরেছেন বলেও নিশ্চিত করেন তিনি।
সিরিয়া থেকে প্রথম প্রতিক্রিয়ায় একজন জানান, বিরোধী নিয়ন্ত্রিত শহর আতমেহতে মার্কিন অভিযানে আরও ছয় শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন।
জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের দিকে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার উত্তর ইদলিব প্রদেশের ওই এলাকায় বেশ কয়েকটি মার্কিন হেলিকপ্টার অবতরণ করে। স্থানীয় সূত্র জানায়, এসময় সেনারা কঠোর প্রতিরোধের সম্মুখীন হন। তাদের লক্ষ্য করে ছোঁড়া হয় গুলি। মার্কিন বাহিনী ফিরে যাওয়ার আগে সেখানে দুই ঘণ্টা গুলি বিনিময় হয়।
এর আগে ২০১৯ সালের অক্টোবরে আতমেহ থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে আইএস নেতা আবু বকর আল-বাগদাদিকে হত্যা করে মার্কিন বাহিনী। ধারণা করা হচ্ছে তারপর এটাই উত্তর-পশ্চিম সিরিয়ায় দেশটির সবচেয়ে বড় অভিযান।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 