শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউরোপে আমেরিকান সেনা মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানালো নেটো
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউরোপে আমেরিকান সেনা মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানালো নেটো
৭৪৭ বার পঠিত
শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউরোপে আমেরিকান সেনা মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানালো নেটো

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপে আমেরিকার সেনা মোতায়েনের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে নেটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন সীমান্ত উত্তেজনায় নেটো তার মিত্র দেশগুলোর দক্ষিণ-পূর্বাংশে অতিরিক্ত সেনা পাঠানোর কথা ভাবছে।

তিনি সাংবাদিকদের জানান, রাশিয়ার সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নেয়ার পাশাপাশি নেটো “অর্থপূর্ণ সংলাপ”-এ বসতে এবং সংকটের কূটনৈতিক সমাধান খুঁজতেও প্রস্তুত।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার মোতায়েন করা এক লাখেরও বেশি সৈন্য ফিরিয়ে নিতে পুতিনকে রাজি করানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। এদিকে ইউক্রেন আক্রমণের পরিকল্পনার কথা রাশিয়া অস্বীকার করেছে।

বৃহস্পতিবার স্টোল্টেনবার্গ জানান, “বেলারুশে রুশ সৈন্যদের উল্লেখযোগ্য গতিবিধি” লক্ষ্য করা গেছে। বেলারুশ ইউক্রেনের উত্তরদিকে অবস্থিত যেখানে এই মাসে রাশিয়া যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে চলেছে। স্টোল্টেনবার্গ আরও জানান, “স্নায়ু যুদ্ধের পর এটাই সেখানে রাশিয়ার সবচেয়ে বড় সেনা মোতায়েনের ঘটনা”।

রাশিয়া নেটোর কাছে পূর্ব ইউরোপের দেশগুলোতে মোতায়েন করা সেনা ও অস্ত্র প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং ইউক্রেন ৩০ সদস্যের এই সামরিক জোটে যাতে যোগ দিতে না পারে তা স্পষ্ট করতে বলেছে। নেটো এবং ইউক্রেন এই দাবিগুলো প্রত্যাখ্যান করে বলেছে দেশগুলো নিজের ইচ্ছানুযায়ী মিত্র বেছে নিতে পারবে।

প্রতিবেদনের কিছু তথ্য এজেন্স ফ্রান্স প্রেস ও রয়টার্স থেকে নেয়া হয়েছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প